রবিবার, ৩০ আগস্ট ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার নামে দুর্ভোগ

লতিফুর রহমান রাজু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ২০:৪৮ |

সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে প্রায় চার গুণ বেশি রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা ও স্বাভাবিক সেবা কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। শয্যা না পেয়ে শত শত অসুস্থ মানুষ হাসপাতালের মেঝে, বারান্দা ও চলাচলের সরু গলিতে আশ্রয় নিয়েছেন। এর ওপর জেলায় হঠাৎ শিশুদের মাঝে হামের (Measles) প্রাদুর্ভাব চরম আকার ধারণ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

হাসপাতালের প্রশাসনিক সূত্র অনুযায়ী, ২৯ আগস্ট (শনিবার) পর্যন্ত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে মোট ৯১৬ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে কেবল হামে আক্রান্ত শিশুর সংখ্যাই ১১৭ জন। বিপুল সংখ্যক হাম আক্রান্ত শিশুকে হাসপাতালের ৮ তলায় আইসোলেশনে রাখা হলেও সেখানে তিল ধারণের ঠাঁই নেই।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্বজনদের অভিযোগের অন্ত নেই। শয্যা না পেয়ে মেঝেতে থাকা এক রোগীর স্বজন সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালে আসার পর থেকে এক পাতা প্যারাসিটামল ছাড়া সরকারি কোনো ওষুধ পাইনি। বাধ্য হয়ে চড়া দামে বাইরের ফার্মেসি থেকে সব ওষুধ কিনতে হচ্ছে। তার ওপর স্যালাইন বা ইনজেকশনের জন্য নার্সদের ডাকলে তারা সহযোগিতা না করে উল্টো ধমক দিয়ে তাড়িয়ে দেন।

হাম ওয়ার্ডে ভর্তি থাকা এক শিশুর মা সালমা বেগম অভিযোগ করেন, ৮ তলায় পর্যাপ্ত জায়গা নেই, নেই নার্সদের ন্যূনতম সহযোগিতা। বাচ্চার শ্বাসকষ্ট দেখে নার্সদের ডেকে আনতে গেলে তারা দায়িত্বহীন আচরণ করেন। সরকারি হাসপাতালে এসে যদি সবকিছুই বাইরে থেকে কিনতে হয়, তবে এই হাসপাতালের প্রয়োজনীয়তা কী?

রোগীর উপচে পড়া ভিড় ও সেবার সীমাবদ্ধতা নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহমেদ হোসেন বলেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ, যা বাসাবাড়িতে দ্রুত ছড়ায়। বর্তমানে আমরা রোগীদের ৮ তলায় আইসোলেশনে রেখেছি এবং আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে রোগীর সংখ্যা কমে আসবে।

চিকিৎসক ও নার্স সংকট প্রসঙ্গে তিনি আরও জানান, রোগীর অনুপাতে আমাদের জনবল অত্যন্ত সীমিত। আমাদের চিকিৎসকেরা সাধ্যের বাইরে গিয়ে দিনরাত পরিশ্রম করছেন। তবে রোগীর সংখ্যা এভাবে বাড়তে থাকলে এবং নতুন করে চিকিৎসক নিয়োগ দেওয়া না হলে বর্তমান চিকিৎসাসেবার মান ধরে রাখা কঠিন হয়ে পড়বে।

এদিকে, হাসপাতালের এই নাজুক পরিস্থিতিতে স্থানীয় সচেতন মহল ও রোগীদের স্বজনরা অবিলম্বে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ, প্রয়োজনীয় সরকারি ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ এবং নার্সদের বিরুদ্ধে ওঠা অবহেলার অভিযোগ তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনার কবলে তিশা

আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লব গ্রেফতার

হবিগঞ্জ হাসপাতালে হঠাৎ উপস্থিত মন্ত্রী, চাকরি খোয়ালেন অনুপস্থিত চিকিৎসক

সিলেটে পুলিশি অভিযানে গ্রেফতার  ৩৫, মাদক ও কম্বল উদ্ধার

প্রকৃতির সান্নিধ্যে বানিয়াচংয়ের গণমাধ্যমকর্মীরা

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার নামে দুর্ভোগ

ওসমানীনগরে ডিলার সেফটি প্রোগ্রাম অনুষ্ঠিত

ছাতক উত্তর উপজেলা তালামীযের কৃতি সংবর্ধনা সম্পন্ন

গোয়াইনঘাটে পুলিশি অভিযানে ১০ লাখ টাকার জিরার চালানসহ নৌকা জব্দ

সিলেট এর আরো খবর

আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লব গ্রেফতার
হবিগঞ্জ হাসপাতালে হঠাৎ উপস্থিত মন্ত্রী, চাকরি খোয়ালেন অনুপস্থিত চিকিৎসক
সিলেটে পুলিশি অভিযানে গ্রেফতার  ৩৫, মাদক ও কম্বল উদ্ধার
প্রকৃতির সান্নিধ্যে বানিয়াচংয়ের গণমাধ্যমকর্মীরা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনার কবলে তিশা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লব গ্রেফতার হবিগঞ্জ হাসপাতালে হঠাৎ উপস্থিত মন্ত্রী, চাকরি খোয়ালেন অনুপস্থিত চিকিৎসক সিলেটে পুলিশি অভিযানে গ্রেফতার  ৩৫, মাদক ও কম্বল উদ্ধার প্রকৃতির সান্নিধ্যে বানিয়াচংয়ের গণমাধ্যমকর্মীরা সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২ সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার নামে দুর্ভোগ ওসমানীনগরে ডিলার সেফটি প্রোগ্রাম অনুষ্ঠিত ছাতক উত্তর উপজেলা তালামীযের কৃতি সংবর্ধনা সম্পন্ন গোয়াইনঘাটে পুলিশি অভিযানে ১০ লাখ টাকার জিরার চালানসহ নৌকা জব্দ
VARIFY reCAPTCHA