ওসমানীনগরে ডিলার সেফটি প্রোগ্রাম অনুষ্ঠিত
সিলেটের ওসমানীনগরে এলপিজি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ডিলার ও ব্যবসায়ীদের নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পিএলপিজি প্রসেন্টস ডিলার সেফটি প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার গোয়ালাবাজারস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে রাজিয়া এন্টারপ্রাইজ, আব্দুল হামিদ গ্যাস হাউজ ও আহমদ আলী এন্ড ব্রাদার্সের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেসার্স রাজিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল হামিদের সভাপতিত্বে এবং পিএলপিজি টোটাল গ্যাসের ডেপুটি সেলস ম্যানেজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএলপিজি টোটাল গ্যাসের জেনারেল ম্যানেজার ওসমান আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা এলপিজি ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ চৌধুরী খোকন, উপদেষ্টা নুরুল ওয়াসে আলতাফি, সহ-কোষাধ্যক্ষ শামীম আহমদ ও সদস্য রুবেল মিয়া।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, এলপিজি বা গ্যাস ব্যবসার ক্ষেত্রে নিরাপত্তা হলো সবচেয়ে বড় অগ্রাধিকার। সামান্য অসতর্কতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই ডিলার ও রিটেইলারদের নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ধরনের আয়োজন ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মাঝে আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে এলপিজি ব্যবহারের সতর্কতা, অগ্নিনির্বাপণ পদ্ধতি এবং নিরাপদ ব্যবসায়িক পরিচালনার বিভিন্ন কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যথাযথ নিরাপত্তা বিধি মেনে ব্যবসা পরিচালনা করায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৩০ জন সফল ব্যবসায়ীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— সুপ্রিম ফিলিং স্টেশনের প্রোপাইটর আব্দুল মুমিন, পেট্রোল ম্যাক্স এলপিজির রিজনাল ম্যানেজার আসিফ আনোয়ার, জি গ্যাস এলপিজির ডিভিশনাল ইনচার্জ আক্তার হোসেন, রাজিয়া এন্টারপ্রাইজের ম্যানেজার মিনহাজুর রহমান মিজুসহ স্থানীয় এলপিজি ব্যবসায়ী ও রিটেইলারবৃন্দ।
প্রেরক:
