মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সারা বাংলা
  3. বিস্তারিত

একই পরিবারের চারজনকে খুন, বাসায় মিলেছে ইয়াবা সেবনের আলামত

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১২:১৯ |

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় সন্দেহের তীর এবার ‘পাড়ার ছেলেদের’ দিকে। হত্যাকাণ্ডের পর বাড়ির ভেতরে বসে ইয়াবা সেবনের আলামত পাওয়া গেছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে। এ ঘটনায় স্থানীয় দুই যুবককে আটকের তথ্যও মিলেছে। সূত্রের ভাষ্য, ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে স্থানীয় যুবকদের একটি দল চারজনকে হত্যা করে থাকতে পারে।

রোববার (২৩ আগস্ট) ভোর ৫টা পর্যন্ত মাছুয়াপাড়া এলাকার দুই যুবককে আটকের তথ্য পাওয়া গেছে। পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে আটকের বিষয়টি স্বীকার করেনি।

সূত্র জানায়, চারজনের হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা এলাকায় অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে সিদ্ধার্থ ও মুগ্ধ নামে দুই যুবককে আটক করা হয়।


আটকদের একজন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে পাশের রেশম উন্নয়ন বোর্ডের তুতবাগানে লুকিয়ে পড়েন বলে দাবি সূত্রটির। পরে তুতবাগানের পাশের দখীগঞ্জ শ্মশান এলাকা থেকে তাকে আটক করা হয়।

সূত্রটির দাবি, স্থানীয় কয়েক যুবক পরিকল্পিতভাবে ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢোকে। এরপরই তারা পরিবারের চার সদস্যকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর ভবনটিতে বসে ইয়াবা সেবন করা হয়েছে বলেও আলামত পাওয়া গেছে।


সন্দেহভাজনদের আটকের বিষয়টি পুলিশ আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও দুপুর ১২টার দিকে মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে।


এর আগে শনিবার রাতে মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী পার্থী (২৪) ও ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়ম (১২)।


শনিবার রাতে গণপতি চক্রবর্তীর বাড়ির ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। দোতলা বাড়ির ছাদে গণপতি চক্রবর্তীর মরদেহ, সিঁড়িতে তার স্ত্রী ও মেয়ের মরদেহ এবং শোবার ঘরে খাটের নিচ থেকে ছেলে প্রিয়মের মরদেহ উদ্ধার করা হয়। পরে ভোর ৪টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


গণপতি চক্রবর্তী গত বছরের ডিসেম্বরে শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর হোমিওপ্যাথিক চিকিৎসার চেম্বার পরিচালনা করতেন। তার মেয়ে আগামী চক্রবর্তী কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। ছেলে প্রিয়ম ছিল রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।


পুলিশের প্রাথমিক ধারণা, হত্যাকাণ্ডটি দুই থেকে তিন দিন আগে ঘটেছে। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাওয়া গেছে। পাশাপাশি আসবাবপত্র, টাকা ও স্বর্ণালংকার রাখার স্থানগুলো ভাঙচুর করা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ডাকাতির বিষয়টি সামনে এলেও হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।


ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। মহানগর পুলিশ, গোয়েন্দা বিভাগ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।


রংপুর মহানগর পুলিশের মুখপাত্র ও উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অনেকগুলো সংস্থা কাজ করছে। কেউ আটক হয়ে থাকলেও সেটি হতে পারে।


তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে বাড়িঘর যেভাবে তছনছ করা হয়েছে, তাতে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়েছে বলে আমরা মনে করছি। আমরা বিভিন্ন বিষয় মাথায় রেখে তদন্ত করছি। খুব দ্রুত সময়ের মধ্যে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পারব বলে আশা করছি।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

কওমি মাদরাসা ছাত্রদের আইটি প্রশিক্ষণে সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের

এক ফাঁড়ির সব পুলিশ সদস্য বদলি

শিশু আছিয়া হত্যা মামলার রায় আজ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বাণিজ্যমন্ত্রীসহ ৩ জনের কাঁধে দায়িত্ব

একদিনে সড়কে ঝরলো চার প্রাণ

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল

জগন্নাথপুরের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেপ্তার

সাচনা-জামালগঞ্জ সড়কে সাড়ে ৪ হাজার গাছ কাটা নিয়ে তোলপাড়

রাজনগরে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপিত

জিপিএ-৫ এর চেয়ে নৈতিকতা ও দেশপ্রেম বড়: এমপি এমরান চৌধুরী

সারা বাংলা এর আরো খবর

শিশু আছিয়া হত্যা মামলার রায় আজ
নুসরাত হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন 
আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, বিক্রি করে টাকা ভাগাভাগি
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
কওমি মাদরাসা ছাত্রদের আইটি প্রশিক্ষণে সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের এক ফাঁড়ির সব পুলিশ সদস্য বদলি শিশু আছিয়া হত্যা মামলার রায় আজ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বাণিজ্যমন্ত্রীসহ ৩ জনের কাঁধে দায়িত্ব একদিনে সড়কে ঝরলো চার প্রাণ সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল জগন্নাথপুরের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেপ্তার সাচনা-জামালগঞ্জ সড়কে সাড়ে ৪ হাজার গাছ কাটা নিয়ে তোলপাড় রাজনগরে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপিত জিপিএ-৫ এর চেয়ে নৈতিকতা ও দেশপ্রেম বড়: এমপি এমরান চৌধুরী
VARIFY reCAPTCHA