শনিবার, ২২ আগস্ট ২০২৬ | ৭ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০০:২৫ |

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।

এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, মির্জা ফখরুল ইসলামের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। দীর্ঘ রাজনৈতিক পথচলায় অর্জিত তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে অর্জিত জ্ঞান দেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।

তাঁরা বলেন, মহামান্য রাষ্ট্রপতি পদটি রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান। এ পদে অধিষ্ঠিত হয়ে মির্জা ফখরুল ইসলাম সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের সব নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি।

সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান সময়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  মহামান্য রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম তাঁর সাংবিধানিক ক্ষমতা ও দায়িত্বের সর্বোচ্চ সদ্ব্যবহার করে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে আস্থা ও ঐক্যের পরিবেশ আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।

তাঁরা আরও বলেন, দেশের গণমাধ্যম ও সাংবাদিক সমাজ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। মতপ্রকাশের স্বাধীনতা, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ এবং গণমাধ্যমের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে সাংবাদিক সমাজ। নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও জনগণের প্রত্যাশার প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা আরও সুদৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয় ঐক্যের পথে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটে মসজিদ-মাজার দখল নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সিলেটে পুলিশি অভিযানে দুর্ধর্ষ চোর ‘ঝাড়ু’ গ্রেফতার

আলেম সমাজকে মানবিক ও ইতিবাচক ভূমিকার আহ্বান

হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু

এক কিলোমিটারের কাঁচা সড়কে হাজারো মানুষের দুর্ভোগ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন

সিলেটে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সন্ত্রাসবিরোধী আইনে সিলেটে ছাত্রলীগের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি মা ম লা

সিলেটে ৩৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করলো বিজিবি

সিলেট এর আরো খবর

সিলেটে মসজিদ-মাজার দখল নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ৩০
সিলেটে পুলিশি অভিযানে দুর্ধর্ষ চোর ‘ঝাড়ু’ গ্রেফতার
আলেম সমাজকে মানবিক ও ইতিবাচক ভূমিকার আহ্বান
হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটে মসজিদ-মাজার দখল নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ৩০ ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে পুলিশি অভিযানে দুর্ধর্ষ চোর ‘ঝাড়ু’ গ্রেফতার আলেম সমাজকে মানবিক ও ইতিবাচক ভূমিকার আহ্বান হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু এক কিলোমিটারের কাঁচা সড়কে হাজারো মানুষের দুর্ভোগ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন সিলেটে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্ত্রাসবিরোধী আইনে সিলেটে ছাত্রলীগের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি মা ম লা সিলেটে ৩৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করলো বিজিবি
VARIFY reCAPTCHA