শনিবার, ২২ আগস্ট ২০২৬ | ৭ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বিস্তারিত

কোনো ব্যক্তি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে না: দুদক চেয়ারম্যান

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ২১:৪২ |

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশন দায়িত্ব নেওয়ার দ্বিতীয় কার্যদিবসেই অনুমোদনের অপেক্ষায় থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিষ্পত্তি করেছে। অনুসন্ধান ও তদন্তভিত্তিক অনেক ফাইল পর্যালোচনা করে সিদ্ধান্তও দিয়েছে কমিশন। 

দ্বিতীয় দিনের কাজের বিষয়ে দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেছেন, কমিশনের কাজে স্বচ্ছতা থাকবে, কোনো ব্যক্তি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে না। একই সঙ্গে কমিশনের ওপর কোনো চাপ নেই বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট)  তিনি বলেন, ‘আজকে অনেক কাজ করেছি। অনেক ফাইল অনুমোদন করেছি। আমাদের কাজে একদম স্বচ্ছতা থাকবে। আমাদের ওপর কোনো চাপ নেই। আমরা কোনো ব্যক্তিকে দেখব না। অনেক বড় বড় ফাইল আজ ছেড়ে দিয়েছি।’

তিনি বলেন, ‘অনুমোদনের অপেক্ষায় থাকা অনেক ফাইল অনুমোদন হয়েছে। তদন্ত ও অনুসন্ধানভিত্তিক অনেক ফাইল দেখেছি। সিদ্ধান্তও দেওয়া হয়েছে।’

তবে কোন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে এসব ফাইল এবং কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি চেয়ারম্যান। 

দুদক সূত্র জানায়, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার আগে বিভিন্ন পর্যায়ে অনুসন্ধান ও তদন্তসংক্রান্ত বিপুলসংখ্যক ফাইল নিষ্পত্তির অপেক্ষায় ছিল। এর মধ্যে অনুসন্ধান শুরু, অনুসন্ধান শেষে মামলা দায়েরের অনুমোদন, তদন্ত শেষে চার্জশিট দাখিলসহ বিভিন্ন বিষয়ে কমিশনের সিদ্ধান্ত প্রয়োজন হয়। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর এসব ফাইল পর্যায়ক্রমে পর্যালোচনা শুরু করেছে।

দ্বিতীয় কার্যদিবসেই এসব ফাইলের একটি অংশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে অনুমোদনের অপেক্ষায় থাকা ফাইলগুলো দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে বুধবার (১৯ আগস্ট) প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদক চেয়ারম্যান বলেছিলেন, কমিশন স্বাধীনভাবে কাজ করবে। তিনি বলেন, ‘আমরা কোনো চাপের মধ্যে নেই। স্বাধীনভাবে কাজ করব।’

নতুন কমিশনের চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং কমিশনার হিসেবে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া ১৯ আগস্ট দুদকে যোগ দেন। দীর্ঘ সময় কমিশন না থাকার পর নতুন কমিশনের প্রথম কার্যদিবস থেকেই অনুসন্ধান, তদন্ত ও মামলাসংক্রান্ত ফাইল পর্যালোচনার কাজ শুরু হয়।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটে মসজিদ-মাজার দখল নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সিলেটে পুলিশি অভিযানে দুর্ধর্ষ চোর ‘ঝাড়ু’ গ্রেফতার

আলেম সমাজকে মানবিক ও ইতিবাচক ভূমিকার আহ্বান

হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু

এক কিলোমিটারের কাঁচা সড়কে হাজারো মানুষের দুর্ভোগ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন

সিলেটে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সন্ত্রাসবিরোধী আইনে সিলেটে ছাত্রলীগের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি মা ম লা

সিলেটে ৩৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করলো বিজিবি

জাতীয় এর আরো খবর

২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ
শিক্ষক থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটে মসজিদ-মাজার দখল নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ৩০ ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে পুলিশি অভিযানে দুর্ধর্ষ চোর ‘ঝাড়ু’ গ্রেফতার আলেম সমাজকে মানবিক ও ইতিবাচক ভূমিকার আহ্বান হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু এক কিলোমিটারের কাঁচা সড়কে হাজারো মানুষের দুর্ভোগ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন সিলেটে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্ত্রাসবিরোধী আইনে সিলেটে ছাত্রলীগের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি মা ম লা সিলেটে ৩৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করলো বিজিবি
VARIFY reCAPTCHA