ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সঙ্গে নবগঠিত তালামীযে ইসলামিয়ার মতবিনিময়
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য মতবিনিময় করেছেন নবগঠিত উপজেলা তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ। রোববার (৯ আগস্ট) উপজেলার গোয়ালাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিলের পরিচালনায় সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু হানিফা ও সাধারণ সম্পাদক কবির আহমদ।
মতবিনিময় সভায় উপজেলা তালামীযে ইসলামিয়ার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এসময় তারা এলাকার উন্নয়নে এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। প্রেসক্লাবের নেতৃবৃন্দও সংগঠনের গঠনমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।
সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন—যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, দপ্তর সম্পাদক জিতু আহমদ, কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, মো. আনোয়ার হোসেন আনা, আব্দুল মতিন, লিলিউর রহমান পংকি এবং আবুল কালাম আজাদ।
তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক লাহিন আহমদ, অর্থ সম্পাদক রায়হান আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আবু বকর, সহ-প্রশিক্ষণ সম্পাদক আবু বকর সামিয়ান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহিদ আহমদ এবং সদস্য রোহান আহমদ ও মাহিদ আহমদ প্রমুখ।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
