কমলগঞ্জে ‘নিরাপদ সড়ক চাই’-এর পরিচিতি সভা
মৌলভীবাজারের কমলগঞ্জে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সদস্যদের মাঝে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কমলগঞ্জ উপজেলা বিআরডিবি হলরুমে এই সভার আয়োজন করা হয়।
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে ও হোসাইন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, কমলগঞ্জ ইউসিসিএ লিমিটেডের সভাপতি মো. ছরওয়ার শোকরানা নান্না, উপজেলা জামায়াতের আমির মাসুক মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নুরুল মুত্তাকীন জুনায়েদ এবং মোহাম্মদ সুলতান এন্ড লতিফুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান দুরুদ মোহাম্মদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাসেল হাসান বখত। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শাব্বির এলাহী এবং সংগঠনের উপদেষ্টা নির্মল এস পলাশ প্রমুখ।
সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে কমিটির সদস্য ও উপদেষ্টাবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র তুলে দেন অতিথিরা।
