বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | ২১ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বিস্তারিত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৬ হাজার

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ১৯:৪৯ |

দেশটির সরকারি পরিসংখ্যানে গত ২৪ জুন আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পর হালনাগাদ করা এই প্রাণহানির তথ্য প্রকাশ করা হয়েছে। এ দুর্যোগে প্রায় ২০০টি ভবন ধসে পড়ে। এসব ভবনের বেশিরভাগই দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় ধসে পড়েছে ।

এর আগে, দেশটির সরকারি এক বিবৃতিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫ হাজার ৫৪৬ জন বলে জানানো হয়েছিল।

ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন। ধ্বংসাত্মক ওই ভূমিকম্পে দেশটির উদ্ধারকারী দল ও স্বজনরা নিখোঁজ প্রিয়জন ও ভুক্তভোগীদের সন্ধানে এখনও ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

লা গুয়াইরার গভর্নর জোসে আলেজান্দ্রো তেরান স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, দুর্যোগের পর প্রায় ১ হাজার ৪০০ জন মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সঠিক সংখ্যা সরকার আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও বিশেষজ্ঞরা বলছেন, এই সংখ্যা ১০ হাজার পর্যন্ত হতে পারে।

একেবারে ধ্বংস হওয়া ১৯০টি ভবন ছাড়াও কর্তৃপক্ষ ১৬ হাজার ২০০টিরও বেশি স্থাপনাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে; যা অনেককেই ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছে। ভূমিকম্পের পর লা গুয়াইরা ও কারাকাসের প্রায় ২৪ হাজার মানুষকে অস্থায়ী আশ্রমে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানেই তারা বসবাস করছেন।

বাড়ি ভাড়া নেওয়ার প্রক্রিয়া সহজ করতে শুক্রবার সর্বসম্মতিক্রমে একটি আইন অনুমোদন করেছেন ভেনেজুয়েলার আইনপ্রণেতারা। ভূমিকম্পে বাস্তুচ্যুত ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে নেওয়া এই পদক্ষেপের মাধ্যমে সাবেক বামপন্থী চাভিস্তা সরকারের পাস করা ভাড়া-বিরোধী আইন বাতিল করা হয়েছে।

সোমবার সকালের দিকে দেশটির অন্তর্বর্তীকালীন নেতা ডেলসি রদ্রিগেজ বলেন, আমরা ধারণা করছি, প্রায় ৪ লাখ বাড়িঘর এই আইনের সুবিধা পেতে পারে। তিনি এ পদক্ষেপকে ভাড়াটিয়া ও বাড়ির মালিক উভয়ের জন্যই লাভজনক পরিস্থিতি হিসেবে বর্ণনা করেন।

এর আগে চলতি বছরের শেষের আগেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ৪ হাজার বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রদ্রিগেজ। ২০২৭ সালের মধ্যে দেশটির সরকার এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

গত জানুয়ারিতে মার্কিন বাহিনী তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ওয়াশিংটনের কড়া নজরদারিতে দেশটি পরিচালনা করছেন এই অন্তর্বর্তীকালীন নেতা।

সূত্র: এএফপি।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার

তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন

লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার

১০০ বলের ক্রিকেটে রেকর্ড ২৪১ রান!

আন্তর্জাতিক এর আরো খবর

লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার
হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে নিয়ে যা বলছে ভারত সরকার
প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী!
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার ১০০ বলের ক্রিকেটে রেকর্ড ২৪১ রান!
VARIFY reCAPTCHA