বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | ২১ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. বিস্তারিত

বলিউডকে আর আগের মতো ‘পরিবার’ মনে হয় না: সঞ্জয় দত্ত

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ১৫:৩৫ |

চার দশকের বেশি সময় আগে যখন অভিনয়ে নাম লিখিয়েছিলেন, তখনকার চেয়ে হিন্দি চলচ্চিত্র শিল্প এখন অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। বলিউডের এই বদলে যাওয়া রূপ নিয়ে আক্ষেপ ঝরেছে প্রবীণ অভিনেতা সঞ্জয় দত্তের কণ্ঠে। তার মতে, বলিউডকে এখন আর আপন কোনো ‘পরিবার’ মনে হয় না।

সম্প্রতি এআইজি হসপিটালস-এর ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৭ বছর বয়সি এই অভিনেতা বলেন, একসময় বলিউডে একতা ও পারস্পরিক সহযোগিতার দারুণ এক মেলবন্ধন ছিল।

সঞ্জয় দত্ত বলেন, আমি যখন কাজ শুরু করি, তখন এই ইন্ডাস্ট্রিকে একটি পরিবারের মতো মনে হতো। সবাই একসঙ্গে থাকতো, সবাই একে অপরকে সাহায্য করত। কিন্তু এখন এটি অনেক বেশি নির্দয় এবং প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। হলিউডের হিসাবটা অবশ্য এখান থেকে আলাদা।

উল্লেখ্য, ১৯৮১ সালে ‘রকি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সঞ্জয় দত্তের। এরপর তিনি ‘খলনায়ক’ এবং ‘মুন্না ভাই এমবিবিএস’-এর মতো একাধিক ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করে দর্শকহৃদয় জয় করেছেন।

সাক্ষাৎকারে এ অভিনেতা কারাগারে কাটানো সময়ের তিক্ত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি জানান, জেলে বসে তার শেখা সবচেয়ে মূল্যবান শিক্ষাটি ছিল ‘ক্ষমা করা’।

সঞ্জয় দত্ত বলেন, আমি ক্ষমা করতে শিখেছি। সেখানকার একজন কনস্টেবল আমাকে এ শিক্ষাটা খুব ভালোভাবে দিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন, ‘মানুষকে ক্ষমা করতে শিখুন, তাহলে জীবনে আরও বড় হতে পারবেন।’ হয়তো আপনি জানেন যে কেউ আপনাকে কষ্ট দিয়েছে, তারপরও তাকে ক্ষমা করে দিন।

তিনি আরও জানান, ক্ষমা করার এ গুণটি তার জীবনের দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি বদলে দিয়েছে এবং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সাহায্য করেছে।

সঞ্জয় দত্তকে সর্বশেষ দেখা গেছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’-এ। এই সিনেমায় তার অনবদ্য অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।

সূত্র: সামা টিভি

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

জ্বালানি সংকট কাটাতে সময় লাগবে, সিলেটে বাণিজ্যমন্ত্রী

জ্বালানি সংকট থেকে উত্তরণে সময় লাগবে

ফেঞ্চুগঞ্জে অটোরিকশা- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বড় বড় গর্ত দুর্ঘটনার আশঙ্কা

হাম উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু

অহেতুক ইস্যু বানালে পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হবে: প্রধানমন্ত্রী

জুলাই হত্যাকাণ্ডের বিচার: ট্রাইব্যুনালে ৬১ জনের সাজা

ডেঙ্গু রোগী বেশি হবিগঞ্জে কম মৌলভীবাজারে

যা আছে জুলাই জাদুঘরে

আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতির আহ্বান শফিকুর রহমানের

বিনোদন এর আরো খবর

প্রবীণ অভিনেত্রী রীনা রহমান আর নেই
শুটিং করতে গিয়ে গুরুতর আহত রাশমিকা
সুনিধি নায়েকের কণ্ঠে ‘পাতার বাঁশরি’ শুনে কী বললেন জয়া আহসান?
পৃথিবীর যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি : আতিফ আসলাম
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
জ্বালানি সংকট কাটাতে সময় লাগবে, সিলেটে বাণিজ্যমন্ত্রী জ্বালানি সংকট থেকে উত্তরণে সময় লাগবে ফেঞ্চুগঞ্জে অটোরিকশা- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের বড় বড় গর্ত দুর্ঘটনার আশঙ্কা হাম উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু অহেতুক ইস্যু বানালে পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যাকাণ্ডের বিচার: ট্রাইব্যুনালে ৬১ জনের সাজা ডেঙ্গু রোগী বেশি হবিগঞ্জে কম মৌলভীবাজারে যা আছে জুলাই জাদুঘরে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতির আহ্বান শফিকুর রহমানের
VARIFY reCAPTCHA