বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | ৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. বিস্তারিত

বাংলাদেশের কোচকে প্রশংসায় ভাসালেন ক্যারিবিয়ান কোচ স্যামি

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১৬:২৪ |

প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবার সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। বৃহস্পতিবার সিলেটে শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি দলের পরিকল্পনা ও সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলেছেন। তিনি জানান, ঢাকার মতো এবারও উইকেটের অবস্থা বিবেচনা করেই একাদশ চূড়ান্ত করা হবে। সিলেটের উইকেটে ঘাস থাকলেও অতীতের পরিসংখ্যান অনুযায়ী, এই মাঠে ব্যাটারদের জন্য ভালো করার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।

স্যামি বলেন, দলের কৌশল আগে থেকেই নির্ধারিত রয়েছে। কারা একাদশে থাকবেন, সে বিষয়েও খেলোয়াড়দের ধারণা আছে। তবে উইকেটের চূড়ান্ত অবস্থা বুঝতে ম্যাচের আগের দিন পর্যন্ত অপেক্ষা করতে চান তারা।

এ সময় বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সের ভূয়সী প্রশংসা করেন ক্যারিবীয় কোচ। তার মতে, সিমন্সের অধীনে বাংলাদেশ দল ভালো করছে। সিরিজ শুরুর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও চতুর্থ অবস্থানে ছিল টাইগাররা। স্যামি আরও স্মরণ করিয়ে দেন, বাংলাদেশে সর্বশেষ ২-০ ব্যবধানে সিরিজ জয়ের সময়ও দলটির কোচের দায়িত্বে ছিলেন ফিল সিমন্স।

ওয়েস্ট ইন্ডিজ কোচের বিশ্বাস, সিলেটে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করতে পারলে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষটা দারুণ হবে তাদের জন্য।

নিজের কোচিং অভিজ্ঞতা তুলে ধরে স্যামি বলেন, দায়িত্ব নেওয়ার পর অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন কয়েকটি সিরিজ খেলতে হয়েছে তাদের। এরপর পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশের বিপক্ষে সিরিজগুলোতে ভালো করার লক্ষ্য নির্ধারণ করে দল। এবারের চক্র শেষ করার আগে নিজেদের অবস্থান আরও উন্নত করাই এখন ওয়েস্ট ইন্ডিজের প্রধান লক্ষ্য।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

অক্টোবরে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৭ জনের প্রাণহানি

আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানায় কনস্টেবল হন ১১৭৩ জন 

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

নির্বাচনের ১০ মাসেও এমপি পায়নি একটি আসনের ৬ লাখ মানুষ

আসছে বছরে সুখবর: দুই ঈদে ১১ দিন ছুটি

শেখ হাসিনার পালানোর ভিডিওর সঙ্গে তাহসিফ হত্যার যোগসূত্র খুঁজতে তদন্ত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর এল-সাঈদ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কঠোর তদারকি ও আধুনিক ভবন নির্মাণ করা হবে

ছাগলের সঙ্গে যৌনাচার, গ্রেফতার সাবেক শিবির নেতা বাতেন!

সিলেটের সড়কে অক্টোবরে ঝরল ২৭ প্রাণ 

খেলাধুলা এর আরো খবর

বিগ ব্যাশে প্রথমবারের মতো দল পেলেন মোস্তাফিজ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা গ্লেন ম্যাক্সওয়েলের
পিছিয়ে গেল এশিয়ান কাপ
ওয়ানডেতে শীর্ষে আফগানিস্তান, পিছিয়ে শ্রীলঙ্কাও
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
অক্টোবরে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৭ জনের প্রাণহানি আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানায় কনস্টেবল হন ১১৭৩ জন  সিলেট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ নির্বাচনের ১০ মাসেও এমপি পায়নি একটি আসনের ৬ লাখ মানুষ আসছে বছরে সুখবর: দুই ঈদে ১১ দিন ছুটি শেখ হাসিনার পালানোর ভিডিওর সঙ্গে তাহসিফ হত্যার যোগসূত্র খুঁজতে তদন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর এল-সাঈদ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কঠোর তদারকি ও আধুনিক ভবন নির্মাণ করা হবে ছাগলের সঙ্গে যৌনাচার, গ্রেফতার সাবেক শিবির নেতা বাতেন! সিলেটের সড়কে অক্টোবরে ঝরল ২৭ প্রাণ 
VARIFY reCAPTCHA