বিএমএসএফ ছাতক উপজেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), রেজি নং-০৬ এর সুনামগঞ্জের ছাতক উপজেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে গত কমিটির সভাপতি মুশাহিদ আলীকে পুনরায় সভাপতি এবং জাহাঙ্গীর আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. নুর উদ্দিন, সহ-সভাপতি এম এইচ খালেদ মিয়া ও আরিফুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন ও জুনেদ আহমদ রুনু, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ জানে আলম, ধর্ম বিষয়ক সম্পাদক জামরুল ইসলাম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পাপলু মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী এবং দপ্তর সম্পাদক লোকমান হোসেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাফি আহমদ ও মোহাম্মদ আলী।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ছাতক উপজেলার কর্মরত সাংবাদিকদের অধিকার আদায় ও পেশাদারিত্বের মানোন্নয়নে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। দ্রুতই পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
