গোয়াইনঘাটে ১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১
সিলেটের গোয়াইনঘাটে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক পনে ১১ টার দিকে উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মোঃ সেলিম (৩৯)। তিনি মোহাম্মদপুর ১নং আপ এলাকার মোঃ ফখরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়লের দিক নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় সেলিমের নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে তাকে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার যথাযথ পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল জানান, "মাদকের বিরুদ্ধে পুলিশ সব সময় 'জিরো টলারেন্স' নীতি বজায় রেখে কাজ করছে। থানা এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আমাদের এই চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
