বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

ওসমানীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

কবির আহমেদ

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ২১:৩৬ |

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বিগত বছরের কাজের মূল্যায়নে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও কর্মীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মারুফ হোসাইনের সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী বিশ্বজিৎ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাইনুল আহসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখরুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরা তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত এবং সাংবাদিক জুবেল আহমদ সেকেল।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে পরিকল্পিত জনসংখ্যার কোনো বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে পরিবার পরিকল্পনা বিভাগকে আরও গতিশীল করতে হবে। সেবার মান বাড়িয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মো. আজমান আলী এবং গীতা পাঠ করেন রাজীব ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আব্দুর রব ও পরিবার কল্যাণ পরিদর্শিকা রীতা রাণী চন্দ। অনুষ্ঠানে দয়ামীর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আফরোজ আলী, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সীমান্তিক’-এর উপজেলা সুপারভাইজার গীতাশ্রী পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এবার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে দয়ামীর ইউনিয়ন পরিষদ এবং শ্রেষ্ঠ সেবাকেন্দ্র হিসেবে গোয়ালাবাজার মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পুরস্কৃত হয়েছে।

ব্যক্তিগত ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে রীতা রাণী চন্দ, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে মো. আব্দুর রব এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে সুমি রানী আচার্য্য সম্মাননা লাভ করেন।

উল্লেখ্য, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। রোববারের এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল সেই কর্মসূচির দ্বিতীয় দিনের আয়োজন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA