বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

ওসমানীনগরে সকালে ৬ চোর আটক, বিকেলেই ফের মোটরসাইকেল চুরি

কবির আহমেদ

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ২২:৩৩ |

সিলেটের ওসমানীনগরে চুরির উপদ্রব চরমে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় জনতা ৬ জন সন্দেহভাজন চোরকে ধরে পুলিশে দিলেও তার কয়েক ঘণ্টার মাথায় বিকেলে তাজপুর বাজার থেকে ফের একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় অতিষ্ঠ স্থানীয় সাধারণ মানুষ প্রশাসনের ‘নীরব ভূমিকা’ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার তাজপুর বাজারে চোর সন্দেহে ৬ জনকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানা হেফাজতে নিয়ে যায়। চোর আটকের খবর ছড়িয়ে পড়লে বিগত দিনে চুরির শিকার হওয়া ২০ থেকে ২৫ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরির (জিডি) কপি নিয়ে থানায় হাজির হন। আটককৃতদের কয়েকজনকে স্থানীয় বাসিন্দা হিসেবে শনাক্ত করেছেন অনেক ভুক্তভোগী।

তবে এই আটকের রেশ কাটতে না কাটতেই বিকেলে তাজপুর বাজার এলাকা থেকে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির একটি লাল রঙের মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: সিলেট হ- ১৩-৮৮৩৬) চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক ও চেক শার্ট পরা আনুমানিক ২৫-২৬ বছর বয়সী এক যুবক মোটরসাইকেলটি চালিয়ে সিলেট-ঢাকা মহাসড়কের দিকে নিয়ে যাচ্ছে।

এর আগে গত সোমবার রাতেও গোয়ালাবাজার ইউনিয়নের কাজী আব্দুল মুমিনের একটি ‘হোন্ডা গ্ল্যামার’ মোটরসাইকেল চুরি হয়। এ ছাড়া গত ডিসেম্বরে (২০২৪) তাজপুর ইউনিয়নের ভাড়েরা গ্রামের রেহাদ আহমেদের প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের একটি ‘ইয়ামাহা এফজেড’ মোটরসাইকেল চুরি হয়েছিল।

ভুক্তভোগী রেহাদ আহমেদ বলেন, সকালে চোর আটকের খবর শুনে থানায় এসেছি। ভেবেছিলাম পুলিশ এদের জিজ্ঞাসাবাদ করলে হয়তো আমার বাইকটির কোনো সন্ধান মিলবে।

গোয়ালাবাজার ইউনিয়নের ভুক্তভোগী কাজী আব্দুল মুমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, চোর ধরা প্রশাসনের কাজ, কিন্তু প্রশাসন ব্যর্থ হচ্ছে বলেই সাধারণ মানুষ চোর ধরছে। আমাদের দাবি, রাজনৈতিক ছত্রছায়ায় যদি কেউ এসব অপকর্মে জড়িত থাকে, তবে তাদেরও আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশ্বনাথ ও ওসমানীনগর সার্কেল) মনছুরা আক্তার বলেন, জনতা কয়েকজনকে আটকে মারধর করেছিল, আমরা তাদের উদ্ধার করে নিয়ে এসেছি। বর্তমানে তাদের যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে। এদের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।” প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি আরও বলেন, “আমাদের কাছে সঠিক তথ্য থাকলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। তথ্য ছাড়া অপরাধী শনাক্ত করা কঠিন, তাই জনগণের সহযোগিতা প্রয়োজন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA