বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | ২১ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

ছাতক-কোম্পানীগঞ্জের সেতু দুটির সংযোগ সড়ক উঁচু করার দাবিতে মানববন্ধন

রেজাউল করিম রেজা

স্টাফ রিপোর্টার, ছাতক

প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ২১:১২ |

সুনামগঞ্জের ছাতকে নবনির্মিত ও নির্মাণাধীন দুটি গুরুত্বপূর্ণ সেতুর সংযোগ সড়ক বর্তমান লেভেল থেকে আরও অন্তত ২ মিটার উঁচু করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বুধবার (২৬ জুন) বিকেলে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের আপ্তরখাল সংলগ্ন সড়কে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ছাতক-কোম্পানীগঞ্জ সড়কে প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে গোয়ালগাঁও-আমবাড়ি সেতু নির্মিত হয়েছে এবং গনেশপুরের আপ্তরখাল এলাকায় প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে আরও একটি সেতুর নির্মাণকাজ চলছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, সেতু দুটির সংযোগ সড়ক প্রয়োজনের তুলনায় অনেক নিচু করে নির্মাণ করা হচ্ছে। 

বর্তমানে সামান্য বৃষ্টিতেই সড়কের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। বর্ষা মৌসুমে বা বন্যা পরিস্থিতিতে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ২ ফুট বাড়লেই পুরো সড়ক তলিয়ে যাবে। এতে করে শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই দুটি সেতু বর্ষার দীর্ঘ সময় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এবং সরকারের এই বিশাল বিনিয়োগ কোনো কাজেই আসবে না।

বক্তারা আরও অভিযোগ করেন, এই জনগুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। জনদুর্ভোগ লাঘবে এবং বর্ষা মৌসুমে যান চলাচল সচল রাখতে প্রাক্কলন সংশোধন করে নির্মাণাধীন সংযোগ সড়ক বর্তমান লেভেল থেকে অন্তত ২ মিটার উঁচু করে নির্মাণের বিকল্প নেই। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ (এলজিইডি) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা এই দাবি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেলের সভাপতিত্বে ও সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, সমাজসেবী হাফেজ সোহেল আহমদ, ভিশন ওয়েল ফেয়ার সোসাইটির সেক্রেটারি ও সাংবাদিক মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, ব্যবসায়ী ফরিদ আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের প্রাণের এই দাবি উপেক্ষা করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার

তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন

লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার

১০০ বলের ক্রিকেটে রেকর্ড ২৪১ রান!

সিলেট এর আরো খবর

সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত
জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার ১০০ বলের ক্রিকেটে রেকর্ড ২৪১ রান!
VARIFY reCAPTCHA