বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | ২১ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

ছাতকে সড়কের পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার

রেজাউল করিম রেজা

স্টাফ রিপোর্টার, ছাতক

প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ১৯:২৬ |

সুনামগঞ্জের ছাতকে সড়কের পাশ থেকে আনুমানিক এক সপ্তাহ বয়সী এক জীবিত নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ জুন) সন্ধ্যায় ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাঁও গ্রাম সংলগ্ন পাকা সড়কের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উদ্ধারের সময় শিশুটির হাতে হাসপাতালের ব্যবহৃত ক্যানুলা লাগানো ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের শিবপুর (নোয়াগাঁও) গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে সিএনজি চালিত অটো রিকশাচালক কাওছার আহমদ গাড়ি নিয়ে আন্ধারীগাঁও সড়ক দিয়ে যাচ্ছিলেন। 

এসময় সড়কের পাশ থেকে একটি শিশুর কান্নার শব্দ শুনে তিনি গাড়ি থামান। কাছে গিয়ে তিনি কাপড়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। পরে তিনি শিশুটিকে উদ্ধার করলে খবর পেয়ে স্থানীয় উৎসুক জনতা সেখানে ভিড় জমান। তাৎক্ষণিকভাবে শিশুটিকে চিকিৎসার জন্য ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন জানান, উদ্ধার হওয়া নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে পূর্ণ নিরাপত্তার স্বার্থে তাকে আরও ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। তিনি আরও জানান, শিশুটি সুস্থ হওয়ার পর যদি কেউ তার দায়িত্ব নিতে আগ্রহী হন, তবে সমাজসেবা অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হবে। বর্তমানে শিশুটি উদ্ধারকারী কাওছার আহমদের জিম্মায় হাসপাতালে চিকিৎসাধীন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ বিষয়ে বলেন, শিশুটির প্রকৃত পরিচয় শনাক্ত করতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার

তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন

লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার

১০০ বলের ক্রিকেটে রেকর্ড ২৪১ রান!

সিলেট এর আরো খবর

সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত
জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার ১০০ বলের ক্রিকেটে রেকর্ড ২৪১ রান!
VARIFY reCAPTCHA