বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | ২১ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

ছাতকে বিতর্কিত গাড়ি চালককে বাঁচাতে মরিয়া এসিল্যান্ড!

রেজাউল করিম রেজা

স্টাফ রিপোর্টার, ছাতক

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১৯:২৪ |

সুনামগঞ্জের ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এক অস্থায়ী গাড়ি চালকের প্রশাসনিক দাপট ও সরকারি কম্পিউটারে অননুমোদিত হস্তক্ষেপ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত চালক ইজাজুলকে নিয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও ভিডিও চিত্র প্রকাশ পেলেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো সাফাই গাইছেন এসিল্যান্ড মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। এ নিয়ে স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইজাজুল বর্তমানে দৈনিক মজুরি ভিত্তিতে এসিল্যান্ডের গাড়ি চালক হিসেবে কর্মরত। অভিযোগ উঠেছে, গাড়ি চালনার বাইরেও তিনি এসিল্যান্ড কার্যালয়ের ‘মেঘনা’ কক্ষে নিয়মিত বসে সরকারি কম্পিউটারে কাজ করেন। এমনকি অফিসের দায়িত্বশীল স্টাফদের অনুপস্থিতিতেও তাঁকে ঘণ্টার পর ঘণ্টা সরকারি কম্পিউটারে গুরুত্বপূর্ণ নথিপত্র টাইপ ও ই-মেইল আদান-প্রদান করতে দেখা যায়।

একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ইজাজুলের এই অনধিকার চর্চার ফলে সরকারি গোপন নথিপত্র ফাঁসের ঝুঁকি তৈরি হয়েছে। ইতিমধ্যে তাঁর মাধ্যমে সরকারি ভূমি লিজ আবেদনের তদন্ত প্রতিবেদনের সারাংশ চুরিরও অভিযোগ উঠেছে। সরকারি অফিসের গোপন কক্ষে একজন অস্থায়ী চালকের এমন অবাধ যাতায়াত ও দালালি সিন্ডিকেটে জড়িত থাকার বিষয়টি পুরো কার্যালয়ের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।

৩ মে গাড়ি চালক ইজাজুল কর্তৃক সরকারি কম্পিউটার ব্যবহারের একটি ভিডিও ফুটেজ জনৈক গ্রাহকের মাধ্যমে ফাঁস হয়। বিষয়টি গণমাধ্যমে আসার পরও তাঁর বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি গঠন করা হয়নি কোনো তদন্ত কমিটি। এতে করে অভিযুক্ত ব্যক্তি আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এ বিষয়ে মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামের কার্যালয়ে যোগাযোগ করা হলে তিনি অত্যন্ত অপেশাদার মন্তব্য করেন। নিজেকে ‘কম্পিউটার ইঞ্জিনিয়ার’ দাবি করে তিনি সংবাদকর্মীদের বলেন, ওই কম্পিউটারে বিশেষ কিছুই নেই। সে ব্যক্তিগত কাজে ব্যবহার করতেই পারে। এটি যে কেউ ব্যবহার করতে পারবে! চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন।

গাড়ি চালকের হাতে সরকারি কম্পিউটার কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং দায়সারা বক্তব্য দেন। এসিল্যান্ডের এমন রহস্যজনক অবস্থান ও অভিযুক্তের পক্ষে সাফাই গাওয়ায় সাংবাদিক মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

তবে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকা দোয়ারাবাজারের ইউএনও অরূপ রতন সিংহ এই বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন। তিনি কড়া ভাষায় বলেন, অফিসের কাজের জন্য আলাদা আলাদা নির্দিষ্ট জনবল রয়েছে। গাড়ি চালকের কাজ গাড়ি চালানো, কম্পিউটার চালানো নয়।

সাবেক রাজনৈতিক নেতার আশীর্বাদপুষ্ট একজন বিতর্কিত অস্থায়ী চালকের সরকারি নথিপত্রে এমন হস্তক্ষেপ এবং তাকে রক্ষায় এসিল্যান্ডের মরিয়া চেষ্টা উপজেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ না করলে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য চুরির আশঙ্কা করছেন স্থানীয়রা।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার

তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন

লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার

১০০ বলের ক্রিকেটে রেকর্ড ২৪১ রান!

সিলেট এর আরো খবর

সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত
জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার ১০০ বলের ক্রিকেটে রেকর্ড ২৪১ রান!
VARIFY reCAPTCHA