বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. গনমাধ্যম
  3. বিস্তারিত

ঢাবিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় শাবি প্রেসক্লাবের মানববন্ধন

শাবি প্রতিনিধি

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১৯:১৭ |

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্তৃক সাংবাদিকদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। একইসাথে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতারা।

শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন সাবেক সভাপতি জুবায়েদুল হক রবিন, সাবেক সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ এবং বর্তমান সভাপতি নোমান ফয়সাল।

বক্তব্যে শাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, “সাংবাদিকদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। যারা এই ধরনের হামলা চালায়, তারা মূলত সত্যকে ভয় পায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্রও নিরাপদ থাকবে না। তাই অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বর্তমান সভাপতি নোমান ফয়সাল বলেন, “গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা ক্রমাগত বেড়েই চলেছে। এটা জাতির জন্য বড়ই অশনিসংকেত। কারণ গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা রাষ্ট্রে স্থিতিশীলতাকে বিনষ্ট করবে। একই সাথে আমরা দেখছি যে, সাংবাদিকদের ওপর হামলাকে ভণিতার সুরে দুঃখপ্রকাশ করতে। অপরাধী গোষ্ঠী নিজেদের অপরাধকে ঢাকতে সাংবাদিকদের ক্যামেরাকে দমিয়ে রাখতে, কলমকে দমিয়ে রাখতে তারা চেষ্টা করেছে।

“সাংবাদিকদের টুটি চেপে ধরে কিংবা হামলা-মামলার ভয় দেখিয়ে কেউ দমিয়ে রাখতে পারেনি। বরং আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদ আমলে অনেক অপচেষ্টা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “যেসব ছাত্রসংগঠন ফ্যাসিবাদী কায়দায় হামলার পথ বেছে নেয়, তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে। যারাই এই ধরণের উগ্রতা প্রকাশ করতে গিয়ে হামলার পথ বেছে নিবেন, তারা কোনো দিনই সফল হবে না।”

এসময় তিনি ঢাবি সাংবাদিক সমিতির ৩ দফা দাবির সাথে সংহতি প্রকাশ করেন এবং হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানান।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহিম কবির, বর্তমান যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক এবং কার্যকরী সদস্য মো. ইকবাল হোসাইন, মাঈন উদ্দিন ও নাদির আহমেদ প্রমুখ।

উলে¬খ্য, ২৩ এপ্রিল রাজধানীর শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অন্তত ১০ জন সাংবাদিকের উপর হামলা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

গনমাধ্যম এর আরো খবর

সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি একটি জনসেবা: বিভাগীয় কমিশনার
সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভুল তথ্য ও অপপ্রচার: তথ্যমন্ত্রী
এনইসি ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ পেলেন এটিএম তুরাবসহ ৫ পরিবার
সাংবাদিক তুরাবের ২য় শাহাদতবার্ষিকীতে বিপিজেএ'র শ্রদ্ধা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA