বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

গোয়াইনঘাটে আজির উদ্দিন নিম্নধ্যমিক বিদ্যালয়ের যাত্রা শুরু

মিনহাজ উদ্দিন

স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১৬:৪০ |

গোয়াইনঘাটের সদর ইউনিয়নের ছোটখেল,গহড়া,শিমুলতলা,হোয়াউরা এলাকার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিজ এলাকায় ভর্তি হয়ে লেখাপড়াকে এগিয়ে নিতে ছোটখেল গ্রামে যাত্রা শুরু করেছে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। এলাকার শিক্ষা সচেতনদের চিন্তা চেতনার মাধ্যমে যাত্রা শুরু করা এ বিদ্যালয়টির নাম হাজি আজির উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

উপজেলার ১২ নং সদর ইউনিয়নের ছোটখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই এবং উক্ত বিদ্যালয়ের পুরনো ভবনেই এ বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ১০নং পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলালের পিতা সাবেক চেয়ারম্যান মরহুম হাজি আজির উদ্দিনের নামানুসারে স্থাপিত হয়েছে স্কুলটি।

এই স্কুলের পাশেই ছোটখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছোটখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূরনো ভবনটি স্থাপনের সময়ে ভুলক্রমে মরহুম আজির উদ্দিনের জমিতে গড়ে উঠে। দীর্ঘদিন পর সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিডিবি-৪ তরফ থেকে উক্ত ছোটখেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন আসে এবং তা ছোটখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব ভূমিতেই গড়ে তোলা হয়। ৩ তলা বিশিষ্ট ভবনটি নতুন ভবনে ছোটখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হলে পরিত্যক্ত হয়ে পড়ে আজির উদ্দিনের জমিতে গড়ে উঠা ছোটখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবনটি।

পুরনো এই ভবনটিকে শিক্ষার কাজে লাগাতে এলাকার শিক্ষা সচেতনরা এগিয়ে আসেন  মরহুম আজির উদ্দিনের ছেলে আমেরিকা প্রবাসী পশ্চিম আলীরগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলালের দারস্হ হন তখন তারা এবং এখানে তাদের বাবার নামে একটি  মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের জন্য ভূমি বরাদ্দের দাবি জানান ।

পরিবারের ভাই বোনসহ সকলের  সাথে আলোচনা করে এলাকার শিক্ষা সচেতনদের দাবির প্রেক্ষিতে নিজের মরহুম বাবার নামে হাজি আজির উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্হাপনে সম্মতি দেন। নিম্ন মাধ্যমিক কিংবা মাধ্যমিকে লেখাপড়ার জন্য ছোটখেল , হোয়াউরা,গহড়া,শিমুলতলার শিক্ষার্থীর আশপাশে স্কুল না থাকায় বাধ্য হয়ে রাধানগর ডাক্তার ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় কিংবা গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে যেতে হয়। উক্ত স্কুল পথচলা শুরু করাতে এলাকার উপরোক্ত গ্রামগুলোর শিক্ষার্থীদের  সেই সমস্যা থেকে চিরতরে অবসানের হতে যাচ্ছে এই স্কুলটির পথযাত্রা শুরু হওয়াতে। ছোটখেল গ্রামের শিক্ষা সচেতন সমাজসেবী নিজাম উদ্দিন জানান,আশপাশে ৩-৪টি গ্রামের কোথাও নিম্ন মাধ্যমিক কিংবা মাধ্যমিকে পড়ার কোন স্কুল নেই।

আজির উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি সৃষ্টি হওয়ার কারণে দ্রুত এই সমস্যার সমাধান হচ্ছে। উক্ত বিদ্যালয় স্থাপন ও ক্যাম্পাসের জন্য ৫ বিঘা ৩ শতক জমি দান করায় আমরা জমির দাতা হেলাল চেয়ারম্যান পরিবারের কাছে চিরকৃতজ্ঞ। ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন ছোটকেয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটি আজির উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যাত্রা শুরু করেছে। এলাকার শিক্ষার পরিবেশ এগিয়ে যাবে, এলাকার বিত্তবান, শিক্ষা সচেতনদের নিয়ে আমরা এ বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেছি, সকলের সহযোগিতায় অচিরেই আরও উন্নয়ন সাধিত হবে।

১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন বলেন,ছোটখেলে মাধ্যমিক শিক্ষার উন্নয়ন হাজি আজির উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্হাপনের খবর শুনেছি, এলাকার শিক্ষা ব্যবস্হায় নিঃসন্দেহে এটা ভালো খবর। এই বিদ্যালয় প্রতিষ্টায় জড়িত ও ভূমি দাতাদে পরিবারের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। 


ইউনিয়ন পরিষদের তরফে এই স্কুল উন্নয়নে আমরা ইউনিয়ন পরিষদ থেকেও পাশে থাকবো। সিলেটের শুকরিয়া মার্কেটের সেঞ্চুরি টেইলার্সের স্বত্বাধিকারী রেজওয়ানুল কবির রেজা বলেন,আমাদের আশপাশের চারটি গ্রামে অগণিত শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে লেখাপড়ায় রাধানগর কিংবা গোয়াইনঘাটে গিয়ে লেখাপড়া চালিয়ে নিতে হয়। হাজি আজির উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টির স্হাপন হওয়াতে দীর্ঘদিনের লেখাপড়ার এই সমস্যার চির বসানো হবে আমরা এলাকার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে ভূমিসহ পাশে থাকায় উক্ত বিদ্যালয়ের ভূমির প্রকৃত মালিক মরহুম আজির উদ্দিন পরিবারকে ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি।

গোয়াইন গ্রামের বাসিন্দা  গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছয়ফুল আলম জানান,গোয়াইনঘাট এবং রাধানগর পর্যন্ত মধ্যখানে বিশাল এলাকায় কোন মাধ্যমিক স্কুল না থাকায় এই এলাকার শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে নিতে হিমশিম খান,তাছাড়া বর্ষা মৌসুমে বন্যা ও প্রাকৃতিক দূর্যোগে বাড়তি যন্ত্রণা পোহাতে হয় তাদের। বিদ্যালয়টি স্হাপিত হওয়াতে শিক্ষার্থীদের সেই যন্ত্রণা লাঘব হবে, এলাকার শিক্ষা ব্যবস্হা এগিয়ে যাবে।

নতুন একটি বিদ্যালয়কে সাজাতে আমি নিজেও সময় দিচ্ছি। যুক্তরাষ্ট্র প্রবাসী গোয়াইনঘাটের পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল জানান,ছোটখেল,হোয়াউরা,গহড়া,শিমুলতলা এলাকার শিক্ষা সচেতন এলাকাবাসী আমাদের জমিতে পুরাতন স্কুল ভবনে আমার বাবার নামে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্হাপনের কথা জানালে আমরা পারিবারিকভাবে তাতে সম্মতি দিয়েছি। আমরা ৫ বিঘা ৩ শতক ভূমিও উক্ত বিদ্যালয়ে দান করার সিদ্ধান্ত নিয়েছি।ভবিষ্যতে যে কোন প্রয়োজনে আমাদের পরিবার স্কুলের উন্নয়নে জড়িত থাকবো।

 

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান,গোয়াইনঘাট সদর ইউনিয়নে নতুন একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্টার খবর পেয়েছি।  এটা সুন্দর এবং ইতিবাচক। এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অগ্রযাত্রাকে এগিয়ে নিতে স্কুলটি ব্যাপক ভূমিকা পালন করবে। উক্ত বিদ্যালয়ের উন্নয়নে সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতায় প্রশাসন পাশে থাকবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA