বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. বিশেষ প্রতিবেদন
  3. বিস্তারিত
হলফনামা বিশ্লেষণ

মামলার ঘানি মাথায় নির্বাচনে তাঁরা

শীর্ষে জামাতের সেলিম উদ্দিন, বিএনপির জি কে গউছ

তাইনুল আসলাম

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৪১ |

নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৬১টি। তন্মধ্যে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯টি আসনে অংশ নেয়া ১১টি দলের প্রার্থীদের হলফনামায় তাদের বিরুদ্ধে মামলার তথ্য দিয়েছেন। অন্য দলের প্রার্থীদের বিরুদ্ধে মামলায় অভিযুক্তের তথ্য পাওয়া যায়নি।
মামলার ঘানি মাথায় নিয়ে এবারে নির্বাচনের মাঠে রয়েছেন ১৭জন প্রার্থী। এরমধ্যে বিএনপির ৪ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামির ৮জন, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ কমিনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিকদলের (বাসদ) একজন করে প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আরো ২জন।
বিএনপির প্রার্থীরা হলেন-সিলেট-১ আসনের খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-২ আসনের আবু মনসুর সাখাওয়াত এবং হবিগঞ্জ-৩ আসনের মো. জি কে গউছ।
বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থীরা হলেন-সিলেট-৩ আসনের মো.লোকমান আহমদ, সিলেট-৫ আসনের হাফিজ মো. আনওয়ার হোসেন খান, সিলেট-৬ আসনে মো. সেলিম উদ্দিন, মৌলভীবাজার-২ আসনের মো.সায়েদ আলী, মৌলভীবাজার-৪ আসনের মোহাম্মদ আব্দুর রব, সুনামগঞ্জ-৩ আসনের ইয়াসিন খান, সুনামগঞ্জ-৫ আসনের আবুতাহির মো. আব্দুস সালাম এবং হবিগঞ্জ-১ আসনের মো.শাহজাহান। ইসলামিক ফ্রন্টের হবিগঞ্জ-৪ আসনের গিয়াস উদ্দিন, বাংলাদেশ কমিনিস্ট পার্টির সিলেট-১ আসনের আনোয়ার হোসেন এবং , বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রনব জ্যোতি পাল  এবং স্বতন্ত্র প্রার্থী সিলেট-৫ আসনের মামুনুর রশিদ এবং মৌলভীবাজার-৪ আসনের মো.মহসিন মিয়া মধু।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী ৪ জনের হলফনামায় মামলায় অভিযুক্ত থাকার বিষয়ে তথ্য পাওয়া গেছে। যে ১১টি দলের প্রার্থীদের হলফনামায় মামলায় অভিযুক্ত থাকার বিষয়ে তথ্য পাওয়া যায়,সেগুলো হল- বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী , জাতীয়পার্টি, এনসিপি,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশ কমিনিস্ট পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ,খেলাফত মজলিস, ন্যাশনাল পিপলস্ পার্টি, ইসলামিক ফ্রন্ট। স্বতন্ত্র প্রার্থীরা হলেন, সিলেট-৫ আসনের মামুনুর রশিদ চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের মিজানুর রহমান চৌধুরী, মৌলভীবাজার-৪ আসনের মহসিন আহমদ মধু এবং হবিগঞ্জ-১ আসনের শেখ সুজাত মিয়। চারজনই বিএনপি নেতা ।
৩৪৬টি মামলার মধ্যে ২৮৫টি মামলা খালাস এবং ৬১টি মামলা চলমান রয়েছে। ৪৮জন প্রার্থীর বিরুদ্ধে এই মামলাসমূহ বিভিন্ন সময়ে দায়ের করা হয়। বিএনপির ১৬ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৬জন এবং অন্যান্য দল সমূহের ১৬ জন প্রার্থী রয়েছেন।
সিলেটে ৬টি আসনে ১৭ জন প্রার্থীর বিএনপির ৫ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ১জন, খেলাফত মজলিসের ১জন, জাতীয়পার্টির ১জন, বাসদের ১জন,বাংলাদেশ কমিনিস্ট পার্টির ১জন এবং স্বতন্ত্র পার্থী ১ জন ।
মৌলভীবাজারের ৪টি আসনে ৭ জন প্রার্থীর মধ্যে রয়েছে বিএনপির ২জন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩জন এবং এনসিপির ১জন,এবং স্বতন্ত্র ১ জন।
সুনামগঞ্জের ৫টি আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে বিএনপির ৫জন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ জন এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিস১ জন, ন্যাশনাল পিপলস পাটির ১ জন এবং স্বতন্ত্র ১ জন প্রার্থী রয়েছেন।
হবিগঞ্জের ৪টি আসনে ১০জন প্রার্থীর মধ্যে বিএনপির ৪জন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২জন এবং ইসলামিক ফ্রন্টের ১জন,জাপার ১জন, বাসদের ১জন এবং স্বতন্ত্র ১জন রয়েছেন।
সবচেয়ে বেশি মামলা হয়েছিল সিলেট জেলার প্রার্থীদের ১২৭টি। যার মধ্যে খালাস হয়েছে ৯৫টি এবং চলমান রয়েছে ৩২টি। তারপরে রয়েছে যথাক্রমে সুনামগঞ্জ ৮৯টি, যার মধ্যে খালাস হয়েছে ৮৫টি এবং চলমান রয়েছে ৪টি। হবিগঞ্জ ৭৮টি মামলার মধ্যে খালাস হয়েছে ৬৭টি, চলমান রয়েছে ১১টি এবং মৌলভীবাজার ৫২টির মধ্যে খালাস হয়েছে ৩৮টি এবং চলমান রয়েছে ১৪টি।
নির্বাচনে দাখিলকৃত হলফনামায় প্রার্থীদের উল্লেখিত মামলা বিবরণী থেকে পাওয়া তথ্যে শীর্ষ ১০ জন প্রার্থীর মধ্যে প্রথম ৪ জনই রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো.মহসিন মিয়া মধু রয়েছেন ৫ম স্থানে। তিনি বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র। হলফনামায় মোট ৩০টি মামলার বিষয় উল্লেখ করেছেন। যেখানে ইতোমধ্যে ১৮টি মামলা নিষ্পত্তি এবং ১২টি মামলা চলমান রয়েছে। এছাড়াও ৭ম স্থানেও রয়েছেন জামায়াত প্রার্থী। ৬ষ্ট স্থানে রয়েছেন হবিগঞ্জ তিন আসনের বিএনপির প্রার্থী জি কে গউস এবং ৮ম ও ৯ম স্থানে রয়েছেন বিএনপির সিলেট চার আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী এবং সুনামগঞ্জ চার আসনের প্রাথী অ্যাডভোকেট নুরুল ইসলাম। ১০ম স্থানে রয়েছেন যৌথভাবে বিএনপির সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী কামরুজ্জামান কামরুল এবং সিলেট-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জয়নাল আবেদীন।  সবচেয়ে বেশি মামলা হয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট-৬ আসনের প্রার্থী মো.সেলিম উদ্দিনের বিরুদ্ধে।  তিনি ৪৪টি মামলার তথ্য দিয়েছেন হলফনামায়। একটি মামলা চলমান রয়েছে বাদ বাকি ৪৩টি মামলা থেকে খালাস ও অব্যহতি পেয়েছেন। দ্বিতীয় স্থানে মাওলানা শাহজাহান আলীর ৩৮টি মামলার মধ্যে ১টি বিচারাধীন রয়েছে। তৃতীয়স্থানে থাকা সুনামগঞ্জের তিন আসনের প্রার্থী ইয়াসিন খানের ৩৬টি মামলার মধ্যে ৩টি চলমান এবং ৩৩টি থেকে খালাস পেয়েছেন। ৫ম স্থানে থাকা সিলেট-৫ আসনের প্রার্থী হাফিজ মো. আনওয়ার হোসেন খান ২২টি মামলার তথ্য দিয়েছেন। তাঁর ৩টি মামলা এখনো চলমান রয়েছে। বাদবাকি ১৩টি মামলার নিষ্পত্তি এবং ৪টি মামলা খালাস পেয়েছেন এবং ১টি মামলা থেকে থাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৭ম স্থানে রয়েছেন সিলেট-৩ আসনের প্রার্থী লোকমান আহমদ ও মৌলভীবাজার চার আসনের আব্দুর রব ১২টি করে মামলা তথ্য দিয়েছেন। লোকমান আহমদের ১২টি মামলার ৯টিতে খালাস এবং ৩টি চলমান রয়েছে। অপরদিকে আব্দুর রবের বিরুদ্ধে থাকা ১২টি মামলার মধ্যে ১টি বিচারাধীন এবং ১১টি খালাস।
এছাড়াও সিলেট-৪ আসনের প্রার্থী মো. জয়নাল আবেদীন ৭টি মামলার বিবরণ উল্লেখ করেছেন । সবকটি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন।
সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর তোফায়েল আহমদ ৫টি মামলা, অ্যাডভোকেট শামস উদ্দিনের ২টি এবং শিশির মনির ২টি মামলা হলফনামায় উল্লেখ করেছেন, যেগুলোর সবকটি প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও  আবু তাহির আবদুস সালাম ৩টি মামলার ২টি থেকে খালাস এবং ১টি মামলা চলমান রয়েছে।
হবিগঞ্জ-৩ আসনের কাজী মহসিন  ৫টি মামলা থাকলেও সব ক’টি থেকে খালাস পেয়েছেন। মৌলভীবাজার-২ আসনের প্রার্থী সায়েদ আলীর ৩টি মামলার ২টিতে খালাস এবং ১টি চলমান রয়েছে। মৌলভীবাজার-৩ আসনের আব্দুল হান্নান ৩টি  মামলার তথ্য দিয়েছেন।
বিএনপি নেতাদের মধ্যে সবচেয়ে বেশি ২০টি মামলা উল্লেখ করেছেন হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী জিকে গউছ। যারমধ্যে ৬টি চলমান রয়েছে। বন্যপ্রাণী, অস্ত্র, বিস্ফোরকসহ দুদুকের মামলা রয়েছে তাঁর। এছাড়া ১৪টি মামলা থেকে খালাস পেয়েছেন।
এরপরই সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরীর অবস্থান। হলফনামায়  ১০টি মামলার তথ্য দিয়েছেন তিনি। এরমধ্যে হত্যা বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন এবং দুর্নীতিসহ ৯টি মামলা বিচারাধীন রয়েছে। জরুরী আইন ২০০৭ সালের দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। হবিগঞ্জরে ৩টি, দিরাই থানার ২টি, কোতোয়ালী থানার ৩টি মামলা রয়েছে তার। এরপরই রয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের বিএনপির  প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম। তিনি তার নির্বাচনী হলফনামায় মোট-৯টি মামলার বিষয়ে উল্লেখ করেছেন। যার সবকটি  মামলা থেকে তিনি  খালাস পেয়েছেন।
সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ৭টি মামলার তথ্য দিয়েছেন হলফনামায়। ৬টি থেকে দায় মুক্তি পেলেও এখনো চলমান ১টি। বিএনপির  এমরান আহমদ চৌধুরী ৭টির মামলার ছয়টিতে খালাস এবং ১টি মামলা বিচারাধীন রয়েছে।
একটি করে মামলার তথ্য দিয়েছেন জামায়াতে ইসলামীর সিলেট-১ আসনের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট-২ আসনের প্রার্থী মো. আব্দুল হান্নান, খেলাফত মজলিসের হবিগঞ্জ-১ আসনের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম, সিলেট-৩ আসনের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আলী হাসান দিলওয়ার হোসাইন এবং জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, সিলেট-২ আসনের বিএনপির প্রার্থী মোছা. তাহসিনা রুশদীর লুনা, মৌলভীবাজর-৩ আসনে বিএনপির এম নাসের রহমান, হবিগঞ্জ-১ আসনে বিএনপির রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে বিএনপির আবু মনসুর সাখাওয়াত হাসান ও জাপার আব্দুল মোক্তাদির চৌধুরী এবং মৌলভীবাজর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রীতম দাস। সবাই মামলা থেকে ইতোমধ্যে খালাস এবং অব্যাহতি পেয়েছেন।
দুইটি করে মামলা উল্লেখ করেছেন সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী, মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৫ আসনের (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান চৌধুরী এবং  ন্যাশনাল পিপলস পার্টির মো. আজিজুল হক। সকলেই মামলা থেকে খালাস পেয়েছেন।
৩টি করে মামলার বিষয় উল্লেখ  রয়েছে সুনামগঞ্জ-৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের শাহিনুর পাশা চৌধুরীর, হবিগঞ্জ-৪ আসনের বিএনপির এস এম ফয়সল এবং  ইসলামিক ফ্রন্টের মো. গিয়াস উদ্দিনের। গিয়াস উদ্দিন ছাড়া অন্যরা মামলা থেকে খালাস পেয়েছেন।
চারটি করে মামলার বিষয় উল্লেখ রয়েছে, সুনামগ্ঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী কলিম উদ্দিন মিলন, সুনামগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম চৌধুরী এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর প্রনব জ্যোতি পাল। প্রণব জ্যোতি পালের ৪টি মামলা চলমান রয়েছে। বাকিরা মামলা থেকে খালাস পেয়েছেন।
৫টি করে মামলার বিষয় উল্লেখ রয়েছে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী আনিসুল হক ,সুনামগঞ্জ-৩ আসনে মোহাম্মদ কয়ছর, হবিগঞ্জ-১ বিএনপির (স্বতন্ত্র) প্রার্থী শেখ সুজাত মিয়া এবং সিলেট-১ আসনের বাংলাদেশ কমিনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেনের বিরুদ্ধে। তাদের মধ্যে আনোয়ার হোসেনের মামলা চলমান রয়েছে।
৭টি  করে মামলার বিষয় উল্লেখ রয়েছে সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের। তবে সবগুলো মামলা থেকে ইতোমধ্যে খালাস পেয়েছেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

বিশেষ প্রতিবেদন এর আরো খবর

সিলেটে কাটেনি বন্যার শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ
গরমে হাঁসফাঁস সিলেটের জনজীবন
নগরীতে টিলাকেটে আবাসন প্রকল্প
সিলেটও ফুটবল উন্মাদনা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA