বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | ২১ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

হাদী হত্যার বিচার চাওয়ায় জৈন্তাপুরে দুই ছাত্রদল নেতা বহিষ্কারের অভিযোগ

জৈন্তাপুর প্রতিনিধি

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ২০:৩২ |

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে মিছিলে অংশ নেওয়ায় ছাত্রদলের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৫নং ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে পদ থেকে অব্যাহতি দেওয়ায় স্থানীয় ছাত্র-জনতা ও নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুয়েব আহমেদ ও সাধারণ সম্পাদক জামাল আহমেদ সবুজকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত সাধারণ সম্পাদক জামাল আহমেদ সবুজ এই সিদ্ধান্তকে ‘সাংগঠনিক নিয়মবহির্ভূত ও ক্ষমতার অপব্যবহার’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, কোনো প্রকার কারণ দর্শানো (শো-কজ) নোটিশ ছাড়াই তাদের বহিষ্কার করা হয়েছে। সবুজ দাবি করেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে হরিপুর বাজারে আয়োজিত মিছিলে আমরা নৈতিক দায়িত্ববোধ থেকে অংশ নিয়েছিলাম। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেখানে হাদী হত্যার বিচার চাইছেন, সেখানে আমাদের অংশগ্রহণকে কেন্দ্র করে একটি পক্ষ ব্যক্তিগত আক্রোশ ও ষড়যন্ত্রমূলকভাবে এই বহিষ্কারাদেশ চাপিয়ে দিয়েছে।

এদিকে বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে শনিবার রাতেই ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা হরিপুর বাজারে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আলটিমেটাম দেন। অন্যথায় সিনিয়র নেতাদের সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

সার্বিক বিষয়ে সুবিচারের আশায় বহিষ্কৃত নেতারা সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

এ বিষয়ে সিলেট জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দিনার জানান, তিনি জরুরি প্রয়োজনে বর্তমানে সিলেটের বাইরে অবস্থান করছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং দলের শৃঙ্খলা ও সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

তিনি আরো বলেন, শহিদ ওসমান হাদীর জন্য বহিষ্কারের বিষয়টি হাস্যকর। কী অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে সেটি উপজেলা ছাত্রদল বলতে পারবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

মৌলভীবাজারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার

তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন

লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার

সিলেট এর আরো খবর

মৌলভীবাজারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
মৌলভীবাজারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার
VARIFY reCAPTCHA