বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | ২১ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

জৈন্তাপুরে পাহাড় কাটার মহোৎসব, প্রশাসনের নীরবতা

জৈন্তাপুর প্রতিনিধি

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৪ |

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিরামহীনভাবে চলছে পাহাড় ও টিলা কাটার মহোৎসব। প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলেও থামানো যাচ্ছে না এই ধ্বংসযজ্ঞ। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ‘রহস্যজনক’ নীরবতার সুযোগে একটি সংঘবদ্ধ চক্র উপজেলার ফতেপুর ইউনিয়নে বেপরোয়াভাবে পাহাড় কেটে মাটি বিক্রি করছে। এতে চরম পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শিকারখাঁ মাঝেরঠুল ও বাগেরখাল এলাকায় একাধিক টিলা প্রকাশ্য দিবালোকে কাটা হচ্ছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আবুল হাসনাত মুহুরীর ছেলে মো. হাবিবুর রহমান হাবিব, একই এলাকার হাজী মুছিম আলীর ছেলে ইন্তাজ আলী এবং উৎলারপার এলাকার ইমাম রাজার ছেলে বাবুল আহমদের মালিকানাধীন টিলাসহ বেশ কয়েকটি টিলা কাটার কাজ চলছে বিরামহীনভাবে।

অভিযোগ রয়েছে, ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ চক্র নিয়ম-নীতির তোয়াক্কা না করে দিন-রাত সমান তালে এই কর্মযজ্ঞ চালাচ্ছে। প্রতিদিন ২০-২৫টি ডাম্পার ট্রাকযোগে টিলার মাটি বিভিন্ন স্থানে জমি ভরাটের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ভারী যানবাহনের অবাধ চলাচলে গ্রামের রাস্তাঘাট ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া টিলা কাটার ফলে এর আশেপাশের বসতবাড়িগুলো ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, পাহাড় কাটা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা উন্নয়ন চাই, কিন্তু পরিবেশ ধ্বংস করে নয়। প্রশাসনের উদাসীনতায় এভাবে পাহাড় কাটা অব্যাহত থাকলে আমরা আমাদের জীববৈচিত্র্য হারাবো এবং সিলেটে ভূমিকম্পের ঝুঁকি আরও বাড়বে। কেবল প্রতিবেদন নয়, পাহাড়ের মালিকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

স্থানীয়দের দাবি, পাহাড় কাটার বিষয়ে প্রশাসনকে একাধিকবার অবগত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। প্রশাসনের এই নির্লিপ্ততায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব বলেন, আমি যোগদানের পর দুটি অভিযান পরিচালনা করেছি, কিন্তু ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। আমরা পরিবেশ অধিদপ্তর সিলেট-এর কাছে একটি প্রতিবেদন পাঠিয়েছি। সেখান থেকে চূড়ান্ত প্রতিবেদন আসার পর টিলা মালিকদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

মৌলভীবাজারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার

তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন

লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার

সিলেট এর আরো খবর

মৌলভীবাজারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
মৌলভীবাজারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার
VARIFY reCAPTCHA