বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

তামাবিল স্থলবন্দর দিয়ে ৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

মিনহাজ উদ্দিন

স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ২১:১২ |

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে পাঁচজন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত। বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে এসব বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) এবং বাংলাদেশের বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-এর উপস্থিতিতে ওই পাঁচ বাংলাদেশিকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশের কাছে হস্তান্তর করে। তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ভারত থেকে ফেরত আসা এই পাঁচ বাংলাদেশি নাগরিক গত ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার উকিয়াং নামক সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করেন। এ অপরাধে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। কারাভোগের মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ, বিজিবি ও বিএসএফ-এর উপস্থিতিতে তাদের বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে দীর্ঘ কারাভোগ শেষে এই পাঁচ বাংলাদেশি নাগরিককে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার বাগপাড়া গ্রামের আকদ্দস আলীর ছেলে মো. শামীম আহমেদ (৩৫), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. নাসির উদ্দিন (২৫), আব্দুল হান্নানের ছেলে ইমরান হোসেন (২৭), কানাইঘাট উপজেলার পূর্বগ্রামের শফিক আহমেদের ছেলে ইকবাল আহমেদ (১৯) এবং মানিপুর গ্রামের ফারুক আহমেদের ছেলে আবুল হোসেন (২৫)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. বজলুর রশিদ জানান, দুই দেশের ইমিগ্রেশন পুলিশ এবং বিএসএফ ও বিজিবির মাধ্যমে এই পাঁচজন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর পর আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ আত্মীয়-স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA