সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | ১২ কার্তিক ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ‘নির্দেশের পরোয়া করব না’: জামান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৯:৫৯ |

সিলেট-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন। 

মঙ্গলবার (১১ নভেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার টুকেবাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিলি করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


অ্যাডভোকেট জামান বলেন, আমরা সামনে নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা কোম্পানীগঞ্জের মাটি থেকে স্পষ্ট কণ্ঠে উচ্চারণ করতে চাই, শত শহীদের রক্তের বিনিময়ে, জুলাই আন্দোলনের বিনিময়ে মানুষ যে গণতন্ত্র চেয়েছে, সেই গণতন্ত্রের পথে যদি কেউ বাধা-বিঘ্ন সৃষ্টি করে আমরা তাদেরকে সমূলে উৎপাটন করে ছাড়বো। নির্বাচনকে যদি কেউ প্রতিহত করতে চায়, বিঘ্নিত করতে চায়, আমরা এদেশের মানুষ তা মেনে নেবো না।


তিনি আরও বলেন, একটি সঠিক, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসবে, আমরা তাকে স্বাগত জানাবো। আর যদি কোনো আধিপত্যবাদ, কোনো সংজ্ঞা, কোনো এক্সট্রা কোনো কিছু আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলে আমরা এদেশের আপামর জনগণকে নিয়ে সেটি প্রতিহত করবো।


জামান হুঁশিয়ারি দিয়ে বলেন, যে ষড়যন্ত্র করবে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের স্বাধীনতার বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, মনে রাখবেন আমরা যারা আছি আমরা কোনো নির্দেশের পরোয়া করব না। মনে রাখতে হবে পতিত স্বৈরাচার এদেশের বিভিন্ন এজেন্টের সাথে মিলে, তাদের বিদেশী শক্তির সাথে মিলে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা যারা বিপ্লবের অংশীদার এবং দীর্ঘদিন গণতান্ত্রিক সংগ্রামে আমরা যারা লড়াকু সৈনিক, এই দলের প্রত্যেকটি সদস্য ঐসব অপশক্তিকে সমূলে উৎপাটন করার ক্ষমতা রাখে ইনশাল্লাহ।


৩১ দফার প্রচারপত্র বিলি করার সময় অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের সাথে কোম্পানীগঞ্জ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ৩১ দফার প্রচারপত্র বিলি করেন এবং নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

অভিযোগ প্রমাণের আগে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে মন্তব্য নয়: রেজাউল কারীম আবরার

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিরক্ষা সম্মেলনে আমন্ত্রণ আমিরাতের ক্রাউন প্রিন্সের

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২১৮

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধায় জিএম কাদেরের নিন্দা

ওমানে নিখোঁজ হবিগঞ্জের যুবক, ১৮ দিন ধরে যোগাযোগ বন্ধ পরিবারের সঙ্গে

বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে, কমেছে সহায়তা ছাড়

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জামিন মেলেনি আখতারুজ্জামানের 

সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ

সিলেট এর আরো খবর

হাম উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
জকিগঞ্জে সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় ছেলের হাতে মা খুন
গোয়াইনঘাটে গ্রেফতার জকিগঞ্জে ডাকাতি মামলার আসামি
কোম্পানীগঞ্জে মাছ ধরা নিয়ে বিরোধ, যুবক খুন-আটক ১
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
অভিযোগ প্রমাণের আগে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে মন্তব্য নয়: রেজাউল কারীম আবরার রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিরক্ষা সম্মেলনে আমন্ত্রণ আমিরাতের ক্রাউন প্রিন্সের দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২১৮ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধায় জিএম কাদেরের নিন্দা ওমানে নিখোঁজ হবিগঞ্জের যুবক, ১৮ দিন ধরে যোগাযোগ বন্ধ পরিবারের সঙ্গে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে, কমেছে সহায়তা ছাড় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জামিন মেলেনি আখতারুজ্জামানের  সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
VARIFY reCAPTCHA