সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | ১২ কার্তিক ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

জকিগঞ্জে সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় ছেলের হাতে মা খুন

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১৫:৫৩ |
অভিযুক্ত সুমন আহমদ

জকিগঞ্জে জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় ছেলের হামলায় মারা গেছেন মা। আহত হয়েছেন পরিবারের আরও চার সদস্য। 

নিহত পিয়ারা বেগম (৬৩) জকিগঞ্জ পৌর এলাকার পঙ্গবট গ্রামের মৃত ফয়জুল ইসলামের স্ত্রী। রবিবার দিবাগত মধ্যরাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিয়ারা বেগম মারা যান। পুলিশ অভিযুক্ত ছেলে সুমন আহমদকে (৩২) গ্রেফতার করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে দেওয়া ও নগদ টাকা চাওয়াকে কেন্দ্র করে গত শুক্রবার সৎমা কুটিনা বেগমকে (৪৫) মারধর করে সুমন আহমদ। পরদিন শনিবার রাত ১১টার দিকে একই দাবিতে সুমন আবারও পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এতে তার মা পিয়ারা বেগম, সৎমা কুটিনা বেগম, ভাই শাহীন আহমদ (৩৮), ভাইয়ের স্ত্রী শাহানা বেগম (৩২) এবং আড়াই বছরের ভাতিজি ইসরাত জাহান গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মধ্যরাতে পিয়ারা বেগমের মৃত্যু হয়।

এ ঘটনায় সুমনের বড় ভাই শাহীন আহমদ বাদী হয়ে সুমন আহমদ ও অপর ভাই শামীম আহমদকে আসামি করে থানায় মামলা করেন।

এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ছেলের হামলায় আহত পিয়ারা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সুমন আহমদকে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে, কমেছে সহায়তা ছাড়

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জামিন মেলেনি আখতারুজ্জামানের 

সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ

মিষ্টির শূন্য আসন পূরণে এলিজা জামান

ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

‘আগামী অর্থবছরের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের লক্ষ্য সরকারের’

পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট

সোনারগাঁয়ে ডাকাতের কবলে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী

হাম উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি

সিলেট এর আরো খবর

হাম উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
গোয়াইনঘাটে গ্রেফতার জকিগঞ্জে ডাকাতি মামলার আসামি
কোম্পানীগঞ্জে মাছ ধরা নিয়ে বিরোধ, যুবক খুন-আটক ১
অনন্ত বিজয় দাশের মায়ের শ্রাদ্ধ সম্পন্ন
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে, কমেছে সহায়তা ছাড় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জামিন মেলেনি আখতারুজ্জামানের  সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ মিষ্টির শূন্য আসন পূরণে এলিজা জামান ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু ‘আগামী অর্থবছরের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের লক্ষ্য সরকারের’ পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট সোনারগাঁয়ে ডাকাতের কবলে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
VARIFY reCAPTCHA