বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. শিল্প-সাহিত্য
  3. বিস্তারিত

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরীয় লেখক লাসলো

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫, ১৯:২৯ |

২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরীয় লেখক লাসলো ক্রাসনাহোরকাই। মনোমুগ্ধকর ও দূরদর্শী লেখনির জন্য তাকে এ মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করেছে রয়্যাল সুইডিশ একাডেমি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

সুইডিশ একাডেমি জানায়, ক্রাসনাহোরকাইয়ের রচনা গভীর দার্শনিক ভাবনা ও অনন্য ভাষাশৈলীতে মানব অভিজ্ঞতার জটিলতাকে প্রকাশ করেছে। তার লেখনি বৈশ্বিক অস্থিরতা ও ভয়াবহতার মধ্যেও শিল্পের স্থায়ী শক্তি ও মানবতার আশা পুনরায় প্রতিষ্ঠা করেছে।

লাসলো ক্রাসনাহোরকাই ১৯৫৪ সালে হাঙ্গেরির দক্ষিণ-পূর্বাঞ্চলের ছোট শহর গিউলায় জন্মগ্রহণ করেন। এই ধরনের একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকাকেই কেন্দ্র করে লেখা তার প্রথম উপন্যাস ‘সাতানতাঙ্গো’, যা ১৯৮৫ সালে প্রকাশিত হয় (ইংরেজি অনুবাদ ২০১২)। উপন্যাসটি হাঙ্গেরিতে প্রকাশের পরই সাহিত্যজগতে আলোড়ন তোলে এবং লেখকের জীবনে এটি ছিল এক বিরাট সাফল্য।

তার আরেক বিখ্যাত উপন্যাস ‘হাবোরু এশ হাবোরু’ (১৯৯৯; ইংরেজি অনুবাদ ওয়ার অ্যান্ড ওয়ার, ২০০৬)-এ লেখক হাঙ্গেরির সীমান্ত ছাড়িয়ে দৃষ্টি বিস্তার করেছেন। এখানে এক সাধারণ আর্কাইভ কর্মচারী করিন, জীবনের শেষ অধ্যায়ে সিদ্ধান্ত নেয় বুদাপেস্টের প্রান্ত থেকে নিউ ইয়র্কে যাওয়ার, যেন এক মুহূর্তের জন্য হলেও সে ‘বিশ্বের কেন্দ্রবিন্দুতে’ দাঁড়াতে পারে। আর্কাইভে সে খুঁজে পেয়েছে এক অতিপ্রাচীন ও অপূর্ব মহাকাব্য, যেটিকে সে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায়।
১৯০১ সাল থেকে এখন পর্যন্ত ১১৭ বার সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। আর সবমিলিয়ে ১২১ সাহিত্যিক নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে ১৮ জন হলেন নারী। এ ছাড়া চারবার যৌথভাবে একাধিক ব্যক্তিকে সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে।

এ বছর নোবেলজয়ীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা। কোনো বিভাগে একাধিক বিজয়ী থাকলে পুরস্কারে অর্থ তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। 

নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৬ অক্টোবর চিকিৎসাশাস্ত্র, ৭ অক্টোবর পদার্থবিদ্যা, ৮ অক্টোবর রসায়ন, ৯ অক্টোবর সাহিত্য, ১০ অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। এ ছাড়া ১৩ অক্টোবর অর্থনীতিতে পুরস্কারজয়ীর নাম প্রকাশের মাধ্যমে শেষ হবে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

শিল্প-সাহিত্য এর আরো খবর

হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
অকালপ্রয়াত সাংবাদিককে নিয়ে নুরুল হক শিপুর স্মারকগ্রন্থ ‘শেষান্ত’ এল একুশের বইমেলায়
এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন নয়জন
অমর একুশের বিখ্যাত পাঁচ কবিতা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA