দুদকের প্রতিবেদনে জামায়াত নেতার নাম, প্রতিবাদে জৈন্তাপুরে মানববন্ধন
কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাটের ঘটনায় জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ও সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীনকে জড়িয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক প্রতিবেদন প্রকাশের তার প্রতিবাদে জৈন্তিয়া খরিল পরগনা বাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।
শুক্রবার (২২ আগস্ট) বাদ আসর দরবস্ত বাজার সিলেট-তামাবিল মহাসড়কে জৈন্তিয়া খরিল পরগনা বাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জৈন্তিয়া খরিল পরগনার মুরব্বী আব্দুল মজিদ। সঞ্চালনা করেন মাস্টার আব্দুল মান্নান। বক্তব্য রাখেন মাওলানা মামুনূর রশিদ, মুরব্বী জামাল উদ্দিন কুটি, ইউপি সদস্য ইসমত আলী, সামছুল হক, সাবেক ইউপি সদস্য বশির উদ্দিন, আব্দুল হামিদ, ময়নুল ইসলাম, নূর মিয়া, পরগনার মুরব্বী আব্দুর রশিদ, আব্দুস সবুর, নূরুল আমিন, মোসাহিদ আলী, মাওলানা আলাউদ্দিন, হাবিবুর রহমান, আফতাব মরি প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন মোঃ জয়নাল আবেদীন শুধু এক জন রাজনৈতিক ব্যক্তি নয় তিনি বৃহত্তর জৈন্তিয়ার মানুষের কাছে সৎ, আদর্শবান হিসেবে সকলের কাছে গ্রহনযোগ্য। তিনি দশ বছরে এই অঞ্চলের জনপ্রতিনিধি থাকা অবস্থায় কারো এক টাকাও আত্মসাতের কোন অভিযোগ নেই এমন কি সরকারি বরাদ্দের কোন প্রকল্প তার দ্বারা কোন অনিয়ম হয়েছে এমনও কোন তথ্য প্রমান প্রশাসনের পক্ষ থেকে আজও পাওয়া যায় নি। দুর্নীতি দমন কমিশন (দুদক) সঠিক তদন্ত প্রমান ছাড়া যে মিথ্যা ষড়যন্ত্রমূলক তথ্য উপস্থাপন করেছে আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।

