কান উৎসবে অভিনেত্রীর হীরার গয়না চুরি
প্রকাশিত: ১৩ জুলাই ২০২১, ১৫:১২ |
অভিনেত্রী জোডি টার্নার স্মিথের নতুন সিনেমা 'আয়াং'। এর প্রচারে অংশ নিতে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় চলচ্চিত্র উৎসব 'কান' -এ রয়েছেন অভিনেত্রী। আর সেখানেই চুরির শিকার হলেন তিনি।
হোটেল থেকে তার পরিবারিক একটি হীরার গয়না চুরি হয়েছে বলে দাবি করছেন তিনি। ইতিমধ্যে স্মিথ পুলিশের নিকট অভিযোগও দায়ের করেছেন।
গয়না হারানোর পর জোডি টার্নার স্মিথ তার এক টুইট বার্তায় জানান, 'ভাবিনি যে কান উৎসবে আমার শেষ দিনটির আড়াই ঘণ্টা থানায় কাটাতে হবে। তবে আমাকে তাই করতে হয়েছে।'
টার্নার স্মিথের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, কান শহরে মেরিওট হোটেলে ৯ জুলাই সকালে নাস্তা খেতে যান তিনি। তখনই তার রুমের মধ্যে কেউ ঢুকে তার গয়নাটি চুরি করে নিয়ে যায়৷ আননুমানিক ওই হীরার গয়নার দাম ধরা হচ্ছে ১০ হাজার ইউরো।
এটি ছিল তার মায়ের বিবাহের আংটি৷ পারিবারিক সূত্রে তিনি তা পেয়েছিলেন।
শিরোনাম
আয়ারল্যান্ডে বৃহত্তর সিলেটবাসীর শীত মেলা অনুষ্ঠিত
জেলা প্রশাসকের সঙ্গে মোটরসাইকেল মেকানিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
পানির ন্যায্য হিস্যা আদায়ে নরম সুরে কথা বলে লাভ নেই: রিজভী
ধর্মপাশায় ডোবায় ডুবে প্রাণ গেল শিশুর
ফগার মেশিন হাতে মশক নিধন অভিযানে সিসিক প্রশাসক
কোম্পানীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে কিল-ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন
জাপানি ফাউন্ডেশনের প্রতি স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার আহ্বান জুবাইদা রহমানের
দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবীর

