মৌলভীবাজার কারাগারে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ২০:১৮ |
মৌলভীবাজারে প্রিজন্স ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার জেলা কারাগারের উদ্যোগে কারাগার মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
কারাগারের জেলার কাজী মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন, কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আয়শা আক্তার লাবনী প্রমুখ। এ সময় সরকারি ও বেসরকারি কারা পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
জেলার কাজী মাজহারুল ইসলাম জানান, টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করেছে। খেলাগুলোতে অংশ নিচ্ছেন কারাগারের কর্মকর্তা-কর্মচারী ও বন্দিরা। এই আয়োজন বন্দিদের মানসিক প্রশান্তি ও ইতিবাচক পরিবর্তনে সহায়ক হবে আয়োজকরা আশা প্রকাশ করেন।
শিরোনাম
নিখোঁজের ৬ দিন পর নদীতে মিলল বৃদ্ধার অর্ধগলিত লাশ
বিশ্ববাজারে রুপা ও প্লাটিনামের দাম কমেছে, বেড়েছে প্যালাডিয়ামের
বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শীর্ষ ২০-এ সাইয়েদ মাহমুদ মাদানি
মৃত্যুর ৭ মাস পর নাশকতার মামলার আসামি হলেন আ.লীগ নেতা
পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি
২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন?
ডিসেম্বরে আ.লীগের চূড়ান্ত পতন, জানুয়ারিতে জাগপা’র সম্মেলন: রাশেদ প্রধান
ভূমি বিরোধের যোগসূত্র খতিয়ে দেখার দাবি নিহতের পরিবারের, জবানবন্দি নিয়েও প্রশ্ন
সীমান্তের ওপারে মিললো সাবেক বিজিবি সদস্যের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন
প্রথমবারের মতো একসঙ্গে বসছেন ট্রাম্প-শি-পুতিন, কী নিয়ে হবে আলোচনা?

