সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | ১২ কার্তিক ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

অটোরিকশা ও ট্রাকচালকদের মধ্যে মারামারি, সড়ক অবরোধ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ২২:৪২ |

কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাকচালকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টুকেরবাজার এলাকায় এই ঘটনা ঘটে।


ঘটনার পর প্রায় দুই ঘণ্টা সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে ট্রাক রেখে অবরোধ করেন ট্রাকচালকেরা। এতে দুর্ভোগে পড়েন সড়কে চলাচলকারী পর্যটক ও সাধারণ যাত্রীরা। 


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নিতে ট্রাকচালক ও শ্রমিকদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। পরে থানায় অভিযোগ দেওয়ার পর অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জের টুকেরবাজার হয়ে সিলেটের দিকে যাচ্ছিল একটি ট্রাক। তখন একটি ব্যাটারিচালিত অটোরিকশা টুকেরাবাজার এলাকার সড়কের ওপর রাখা ছিল। ট্রাকচালক অটোরিকশাটি সড়কে রাখতে নিষেধ করলে চালকদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি থেকে দুই পক্ষের চালকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে এক ট্রাকচালক ও এক অটোরিকশাচালক আহত হন।


এ ঘটনায় ট্রাকচালকেরা ক্ষুব্ধ হয়ে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের টুকেরবাজার এলাকায় ট্রাক রেখে সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। সিলেট থেকে ছেড়ে আসা ভোলাগঞ্জগামী যাত্রীবাহী বাস, পর্যটকবাহী মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা এবং ভোলাগঞ্জের দিক থেকে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার টুকেরবাজার এলাকায় আটকে যায়। ট্রাকচালক ও শ্রমিকেরা এই ঘটনায় মামলা না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, যানজটে আটকে পড়া লোকজনের বেশির ভাগই কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথর ঘুরতে গিয়েছিলেন। পথে যানজটে আটকে পড়ে তাঁরা ভোগান্তির শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। অবরোধ তুলে নিতে পুলিশ ট্রাকচালক ও শ্রমিকদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেন।


কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ শরিফ বলেন, ট্রাকচালককে মারধরের অভিযোগে থানায় ১০ জনের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, অভিযোগ দেওয়ার পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ট্রাকচালক ও শ্রমিকেরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

অভিযোগ প্রমাণের আগে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে মন্তব্য নয়: রেজাউল কারীম আবরার

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিরক্ষা সম্মেলনে আমন্ত্রণ আমিরাতের ক্রাউন প্রিন্সের

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২১৮

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধায় জিএম কাদেরের নিন্দা

ওমানে নিখোঁজ হবিগঞ্জের যুবক, ১৮ দিন ধরে যোগাযোগ বন্ধ পরিবারের সঙ্গে

বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে, কমেছে সহায়তা ছাড়

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জামিন মেলেনি আখতারুজ্জামানের 

সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ

সিলেট এর আরো খবর

হাম উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
জকিগঞ্জে সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় ছেলের হাতে মা খুন
গোয়াইনঘাটে গ্রেফতার জকিগঞ্জে ডাকাতি মামলার আসামি
কোম্পানীগঞ্জে মাছ ধরা নিয়ে বিরোধ, যুবক খুন-আটক ১
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
অভিযোগ প্রমাণের আগে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে মন্তব্য নয়: রেজাউল কারীম আবরার রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিরক্ষা সম্মেলনে আমন্ত্রণ আমিরাতের ক্রাউন প্রিন্সের দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২১৮ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধায় জিএম কাদেরের নিন্দা ওমানে নিখোঁজ হবিগঞ্জের যুবক, ১৮ দিন ধরে যোগাযোগ বন্ধ পরিবারের সঙ্গে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে, কমেছে সহায়তা ছাড় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জামিন মেলেনি আখতারুজ্জামানের  সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
VARIFY reCAPTCHA