মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

জাফলংয়ে গোসলে নেমে কিশোরের মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুন ২০২৫, ২২:৫৫ |

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে বেড়াতে গিয়ে পিয়াইন নদের পানিতে গোসলে নেমেছিল দুই ভাই মাহিম (১৫) ও ফাহিম (১০)। ছোট ভাই গোসল করে উঠে এলেও নদের পানির স্রোতে তলিয়ে যায় মাহিম। পরে তার লাশ উদ্ধার করা হয়।

আজ বুধবার দুপুর ১২টার দিকে জাফলংয়ের পিয়াইন নদের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় নৌকার মাঝি ও স্বেচ্ছাসেবীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে বেলা সোয়া দুইটার দিকে মাহিমের লাশ উদ্ধার করেন। সে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শহীদপাড়া এলাকার মো. জামিলের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে বাসে সিলেটের জাফলংয়ে বেড়াতে গিয়েছিলেন বেশ কয়েকজন পর্যটক। তাঁদের মধ্যে দাদি সালমা বেগমের (৫০) সঙ্গে মাহিম ও ফাহিম জাফলং বেড়াতে এসেছিল। দুপুর ১২টার দিকে দুই ভাই মাহিম ও ফাহিম পিয়াইন নদে গোসলে নামে। সাঁতার না জানায় তারা নদের পাড়ে গোসল করছিল। একপর্যায়ে নদের কিছুটা নিচে নামে মাহিম। এ সময় ছোট ভাই ফাহিম গোসল শেষে ওপরে উঠে এলেও মাহিম নদের স্রোতে পানিতে তলিয়ে যায়।

গোয়াইনঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজওয়ান আলী বলেন, বড় নাতির মৃত্যুর শোকে দাদি সালমা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। ছোট ভাই ফাহিমসহ সঙ্গে আসা লোকজন দাদিকে সান্ত্বনা দিচ্ছেন। তিনি বলেন, মারা যাওয়া মাহিমের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

৪৯ বছরের পথচলায় বিএনপির তিন অধ্যায়

৭ বছর পর ডাকসু জিএস পদ ফিরে পেলেন রাশেদ খাঁন

আগামীকাল সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় দল থেকে মেসির অবসর

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

জগন্নাথপুরে এলজিইডির মাস্টারপ্ল্যান প্রণয়ন কর্মশালা

গোয়াইনঘাটে পুলিশি অভিযানে মানবপাচারকারী গ্রেফতার

আগস্টের ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৩ বিলিয়ন ডলার

আগামী বছরের এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই: শিক্ষামন্ত্রী

সিলেট এর আরো খবর

আগামীকাল সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
জগন্নাথপুরে এলজিইডির মাস্টারপ্ল্যান প্রণয়ন কর্মশালা
গোয়াইনঘাটে পুলিশি অভিযানে মানবপাচারকারী গ্রেফতার
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
৪৯ বছরের পথচলায় বিএনপির তিন অধ্যায় ৭ বছর পর ডাকসু জিএস পদ ফিরে পেলেন রাশেদ খাঁন আগামীকাল সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জাতীয় দল থেকে মেসির অবসর চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান জগন্নাথপুরে এলজিইডির মাস্টারপ্ল্যান প্রণয়ন কর্মশালা গোয়াইনঘাটে পুলিশি অভিযানে মানবপাচারকারী গ্রেফতার আগস্টের ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৩ বিলিয়ন ডলার আগামী বছরের এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই: শিক্ষামন্ত্রী
VARIFY reCAPTCHA