বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. বিশেষ প্রতিবেদন
  3. বিস্তারিত
আলোর পরশমণি

কুরআন অনুযায়ী জীবন সাজাতে চান হাফেজ তালহা

আতিকুর রহমান নগরী

সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ০১:৪১ |
পিতার সাথে হাফেজ আব্দুল হাদী তালহা।

লাজুক ও নিজেকে সর্বদা সবার অগোচরে রাখার প্রবণতা সম্পন্ন ষোল বছরের কিশোর হাফেজ আব্দুল হাদী তালহার কন্ঠে কুরআন তেলাওয়াতে প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছেন মুসল্লিয়ানে কেরাম। নামাজ শেষে মুসাফাহা-মুআনাকা (কুশল বিনিময়) করে থাকেন সব বয়সি মুসল্লিরা। বয়োবৃদ্ধরা এই হাফেজে কুরআনের মাথায় হাত বুলিয়ে 'মাশাআল্লাহ' বাক্যদ্বারা উৎসাহ প্রদান করে থাকেন।


সিলেট নগরীর রায়নগর সোনারপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ও সিলেটের তাবলীগ জামাতের প্রবীণ মুরব্বী ও উলামায়ে কেরামের আস্থা ও নির্ভরতার প্রতীক প্রয়াত হাজী আব্দুস সালাম রহ. এর নাতী হাফেজ তালহা হিফজুল কুরআনের বোর্ড পরীক্ষায় কৃতীত্বের সাক্ষর রেখে সুনামের সাথে হিফজ সম্পন্ন করেছেন। এবছর নগরীর রায়নগর সোনারপাড়া জামে মসজিদে আরও দুইজন হাফেজে কুরআনের সাথে মিলে হাফেজ তালহা তারাবির নামাজে ইমামতি করছেন।


মহাগ্রন্থ কুরআনুল কারীম। মানবজাতীর চলার পথের গাইড লাইন। মুমিনদের আত্মার খোরাক। তেলাওয়াতে খুশি হয় মুমিনদের অন্তর। বাড়ে ঈমান। ঐশীগ্রন্থ। মহান আল্লাহর চিরন্তন বাণী। মিথ্যা ভুল ও সন্দেহের উর্ধ্বে এক মুজেজাপূর্ণ কিতাব। লাওহে মাহফুজে সংরক্ষিত কিতাব। হেরা গুহায় সূচনা এ কুরআন। ইকরা বিসমি দিয়ে সূচনা। বাহক ফেরেশতা জিবরাইল। প্রিয় রাসুল ঠিকানা। কুরআন এক আলোর ফোয়ারা। হেরার জ্যোতি।


কুরআন মানব জাতির মুক্তির মানুষের পথ নির্দেশিকা। মুমিনের ইমানের চেতনা। মুত্তাকির জান্নাতের ঠিকানা। পথচলার সমাধান । কুরআনের মাস রমজান। এ মাসে কুরআন অবতীর্ণ হয়। তাইতো রমজান সম্মানিত। কুরআন ছোঁয়া লাগবে যে অন্তরে, সে অন্তর হবে উদ্ভাসিত। হবে সুবাসিত সুরভিত। কুরআনের ছোঁয়ায় ইমান হবে শাণিত। হবে তেজদ্বীপ্ত। আল্লাহ তায়ালা বলেন, 'যারা ইমানদার তারা যখন আল্লাহর নাম নেয়, নরম হয় তাদের অন্তর। আর যখন তাদের সামনে কুরআন পাঠকরা হয়, তাদের ঈমান সজিব হয়ে উঠে। তারা মাওলা প্রেমে আত্মনিবেদিত হয়। সুরা আনফাল: ২


রোজায় কুরআনের সুর বাঁজে মুমিনের ঘরে ঘরে। তারাবির নামাযে পঠিত হয় কুরআন। পহেলা রোযা থেকে একাধারে ২৭ রোযা পর্যন্ত সিলেটের সকল মসজিদে মসজিদে হাফেযে কুরআনদের কণ্ঠে ধরণীত খোদার বানী। শীতল হয় মুসল্লিদের হৃদয়। এসকল হাফেযে কুরআনদের খেদমতে মুসল্লিরা মহান আল্লাহকে পাওযার আশায় থাকেন।


আজ আমরা হাফেজ তালহা’র কথা পাঠকদের সামনে তুলে ধরছি।


হাফেজ আব্দুল হাদী তালহা ২০১৭ সালে নগরীর রায়নগর সোনারপাড়ায় অবস্থিত জামিয়া হেদায়াতুল ইসলামে ইবতেদায়ী ৫ম বর্ষে বোর্ড পরীক্ষায় অংশ নিয়ে মেধাতালিকায় ১৪নম্বর স্থান অর্জন করেন। পরে ২০১৯ সালে হিফজের সবক শুরু করে ২০২৩ সালে সবক শেষ করেন। এবং জামেয়া দারুল ফালাহ থেকে ২০২৪ সালে হিফজ তাকমিলের পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতীত্বের সাথে উত্তীর্ণ হন। সবক শেষ করার আগে ও পরে তিনি নিজের বাসায় মহিলা তারাবির নামাজে ইমামতি করেন।


হাফেজ তালহার দাদার মতো গর্বিত পিতা হাজী আব্দুর রকিব রকুও উলামায়ে কেরামকে মহব্বত করেন। উলামা হযরাতদের সুহবতে থাকেন। তালহার দুইজন চাচা সিলেট নগরীর স্থায়ী বাসিন্দাদের মধ্যে সর্বপ্রথম আলেম, মুফতি হয়েছেন। তারা হলেন, মুফতি শাইখ হাবীব নূহ ও মুফতি শামীম মুহাম্মদ। তালহার পিতা সর্বদা নিজ ছেলেকে গাইডলাইন ও তদারকিতে রাখেন। তিনি রায়নগর সোনারপাড়া রাসোস-৯ নম্বর বাসার নিবাসী।

২০০৯ সালের ১৩ জানিয়ারি জন্ম হয় হাফেজ তালহার। একমাত্র পুত্রকে হাফেজে কুরআন বানানোর নিয়ত ছিল পিতার। মহান রবের কাছে মাতাপিতার দুয়া আর হাফেজ তালহার উস্তাদদের অক্লান্ত পরিশ্রমই তাকে পবিত্র গ্রন্থ আল কুরআনের হাফেজ হতে সহায়তা করেছে। এই প্রতিবেদন তৈরীর জন্য প্রতিবেদক তালহার বক্তব্য জানতে চাইলে তিনি হেসেহেসে বলেন, আমি এসব চাচ্ছি না। তালহার পিতা তখন ছেলেকে বললেন এটা মিডিয়ায় আসলে অনেকে হয়তো উৎসাহ পেতে পারে এবং তাদের সন্তানদের হাফেজে কুরআন বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করতে পারে।


হাফেজ তালহা বলেন, শুধু কুরআনের হাফেজ হওয়াই স্বার্থকতা নয়, কুরআন অনুযায়ী আমল করাই আসল স¦ার্থকতা। আমি যেনো কুরআন অনুযায়ী আমল করতে পারি দোয়া করবেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

বিশেষ প্রতিবেদন এর আরো খবর

সিলেটে কাটেনি বন্যার শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ
গরমে হাঁসফাঁস সিলেটের জনজীবন
নগরীতে টিলাকেটে আবাসন প্রকল্প
সিলেটও ফুটবল উন্মাদনা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA