আল্লামা শায়েখ সিদ্দিক আহমদ'র দাফন সম্পন্ন, শোকের ছায়া
না ফেরার দেশে পারি জমিয়েছেন প্রখ্যাত আলেমে দীন আল্লামা শায়েখ সিদ্দিক আহমেদ (মাহমুদপুরী)। রোববার (২৯ ডিসেম্বর) আনুমানিক সকাল দশটায় উপজেলার ভীমখালি ইউনিয়নের মাহমুদপুর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না...রাজিউন)। আল্লামা শায়খ মো. সিদ্দিক আহমদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি এলাকার আটগাঁও মাদরাসাসহ অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন।
রোববার বিকেল সাড়ে ৪টায় লালবাজার সংলগ্ন পশ্চিমের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজায় ইমামতি করেন মরহুমের সর্বকনিষ্ঠ ছেলে মাওলানা মো. সৈয়দ আহমদ।
জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হয়।
এদিকে জামালগঞ্জ উপজেলার সর্বজন শ্রদ্ধেয় আল্লামা সিদ্দিক আহমদ'র মৃত্যুতে জামালগঞ্জের সর্বমহলে শোকের ছায়া বিরাজ করছে। আলেম সমাজের পাশাপাশি শোকাহত জামালগঞ্জবাসী। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চেয়ে গেছে। বরেণ্য এই আলেমের মৃত্যুতে সকল শ্রেণি ও পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
শোক
শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হক আজিজ, মাওলানা আব্দুস শহীদ জামলাবাদী, উপজেলা জমিয়তে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল কাদের, মাওলানা নুরুল ইসলাম বাবর আলী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো. আলী আকবর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক, ভীমখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, উপজেলা জামাতে ইসলামের আমির মো. হাবিবুর রহমান ও নায়েবে আমীর ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালীউল্লাহ সরকার, বর্তমান সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. লুৎফুর রহমান, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি গোলাম সারোয়ার, ডিমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুক মিয়া, ফেনারবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হানিফ মিয়া, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল হুদা, বেহেলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আলিম উদ্দিন।

