বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. গনমাধ্যম
  3. বিস্তারিত

নানা আয়োজনে প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সের বিজয় দিবস পালিত

সুফিয়ান আহমদ

ফ্রান্স প্রতিনিধি

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:৩৯ |

প্রবাসে জন্ম ও বেড়ে উঠা  নতুন প্রজন্মের মাঝে একাত্তরের চেতনাকে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বাঙালির কৃষ্টি-কালচার ও সংস্কৃতিকে লালনের আহবান জানিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যাগে প্যারিসের উপকণ্ঠ লা কর্নভের আইছা হলে ‘বিজয়ের ৫৪ বছরে বাংলাদেশ : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী আরিফ রানা, সৈয়দা কুমকুম, সলিডারিতে আঁজি ফ্রান্স (সাফ)'র প্রেসিডেন্ট নয়ন এনকে, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্নান আজাদ, আইছা প্রেসিডেন্ট উবায়দুল্লাহ কয়েছ, লিগ্যাল এইড প্রেসিডেন্ট আজাদ মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফ্রান্সের সিনিয়র সহ সভাপতি মাহবুবুল হক কয়েছ, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের উপদেষ্টা হাজী মো. কাউসার, সভাপতি ফয়ছল উদ্দিন, বাংলাদেশ স্টুডেন্ট ফোরাম ফ্রান্সের সমন্বয়ক প্রফেসর সাইফুল আলম সবুজ, ইউরো-বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি তাইজুল ফয়েজ, এসএ ওয়ার্ল্ডের চেয়ারম্যান সাব্বির আহমদ, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের কোষাধ্যক্ষ হোসেন আহমদ ও ছাতক দোয়ারা জনকল্যাণ পরিষদ ফ্রান্সের প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ার হোসেন মুজাহিদ বাহিনীতে ।

একাত্তর; বাঙালির স্বাধীনতা ও গৌরবময় এক মহান ঐতিহাসিক অধ্যায় উল্লেখ করে আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তাক্ত সংগ্রামের পর ষোলই ডিসেম্বর বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভিযাত্রার মাইলফলক রচিত হলেও বিজয়ের ৫৪ বছরে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি হতাশাজনক।

বক্তারা আরো বলেন, একাত্তরের চেতনার মূলমন্ত্র গণতন্ত্র, সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও ধর্মনিরপেক্ষতা আজোও পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি। এজন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনআকাঙ্খার সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মানে সবাইকে এগিয়ে যেতে হবে।

আলোচনা সভার পূর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ও যুগ্ম সম্পাদক আবু তাহের রাজু'র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন শুভ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সভাপতি রাবেয়া আক্তার সুবর্ণা ও শিব্বির আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরাসি থিয়েটারকর্মী সোয়েব মোজাম্মেল, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি তাজউদ্দীন, বিএফসি ক্লাব লাকর্নভের সভাপতি হুমায়ুন রশিদ, কালাইউরা একতা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সাদেক আহমদ, বাংলাদেশ স্টুডেন্ট ফোরাম ফ্রান্সের সদস্য ওয়াহিদ ইসলাম,  নূর জাহান শরিফা পূর্ণতা, আবুল বাসার মুন্না, কাব্য দেব, সাখাওয়াত হোসেন, প্যারিস বাংলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য শাবুল আহমেদ, শিক্ষা-গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমেদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসাইন মারুফ, সদস্য শেখ সরোয়ার জাহান প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

শিল্পী আরশি চৌধুরীর বায়োলিনের সুরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শেষ পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এতে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বারুণ বড়য়া, নিপ্সি ও রাদিকা।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

গনমাধ্যম এর আরো খবর

সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি একটি জনসেবা: বিভাগীয় কমিশনার
সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভুল তথ্য ও অপপ্রচার: তথ্যমন্ত্রী
এনইসি ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ পেলেন এটিএম তুরাবসহ ৫ পরিবার
সাংবাদিক তুরাবের ২য় শাহাদতবার্ষিকীতে বিপিজেএ'র শ্রদ্ধা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA