বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | ২১ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

নিখোঁজের তিন দিন পর নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার

ধর্মপাশা প্রতিনিধি

ধর্মপাশা প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৪, ১৮:৩৩ |
আঁখি মনি

নিখোঁজের তিন দিন পর সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কংস নদী থেকে আঁখি মনি (২০) নামের এক গৃহবধূর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা একটার দিকে উপজেলার ঘুলুয়া গ্রামসংলগ্ন নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া আঁখি মনি উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামের বিল্লাল হোসেনের (২৭) স্ত্রী এবং নেত্রকোনার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামের আয়নাল হকের মেয়ে।রোববার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুপুরে ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।


পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২২ সালের ডিসেম্বরে আঁখি মনির সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিল্লাল হোসেনের বিয়ে হয়। রোববার সকালে বাড়ি থেকে নিখোঁজ হন ওই গৃহবধূ। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে পরদিন সোমবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্বামী। আজ সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের মাধ্যমে পুলিশ খবর পায়, ঘুলুয়া গ্রামসংলগ্ন কংস নদে এক নারীর লাশ ভাসছে। খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে যায় ধর্মপাশা থানা–পুলিশ। পরে গৃহবধূর স্বজনদের উপস্থিতিতে বেলা একটার দিকে নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

গৃহবধূর স্বামী বিল্লাল হোসেন বলেন, ‘স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো ছিল। কেন সে এমন করল, কোনো কারণ খুঁজে পাচ্ছি না।’


তবে ওই গৃহবধূর বাবা আয়নাল হকের অভিযোগ, ‘মেয়ের জামাই মাঝেমধ্যে আমার কাছ থেকে টাকা নিয়ে দিতে মেয়েকে চাপ দিত। শারীরিক ও মানসিক নির্যাতন করে মেয়েকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে মেয়ের জামাই ও তার পরিবার। আমি থানায় মামলা করব।’

অভিযোগের বিষয়ে গৃহবধূর ভাশুর খায়রুল মিয়া বলেন, ছোট ভাইয়ের (বিল্লাল) স্ত্রী খুবই শান্ত স্বভাবের ছিলেন। ছোট ভাইকে কখনো শ্বশুরবাড়ি থেকে টাকা আনার কথা বলতে শোনেননি। শারীরিক ও মানসিক নির্যাতনের কোনো ঘটনাই ঘটেনি। তাঁদের বিরুদ্ধে অযথা অপবাদ দেওয়া হচ্ছে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা মুঠোফোনে বলেন, গৃহবধূর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী বিল্লালকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

মাধবপুর থেকে অপহৃত কিশোরীকে সিলেটে উদ্ধার, অপহরক গ্রেফতার

মৌলভীবাজারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার

তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন

লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার

সিলেট এর আরো খবর

মাধবপুর থেকে অপহৃত কিশোরীকে সিলেটে উদ্ধার, অপহরক গ্রেফতার
মৌলভীবাজারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
মাধবপুর থেকে অপহৃত কিশোরীকে সিলেটে উদ্ধার, অপহরক গ্রেফতার মৌলভীবাজারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার
VARIFY reCAPTCHA