বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
ভোটের মাঠে সেনা-বিজিবি

সিলেটে ঝুঁকিপূর্ণ ৬৪৯ কেন্দ্র, নিরাপত্তায় ১৭ সহস্রাধিক ফোর্স

মো. নাসির উদ্দিন

প্রধান প্রতিবেদক

প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৪, ২২:৪০ |

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয় আসনের এক হাজার ১৩ কেন্দ্রের ৬৪৯টিকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। এসব কেন্দ্র বিবেচনায় নিয়ে নিরাপত্তা ছক করে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ আয়োজনের মাঠে নিরাপত্তায় থাকবে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সব ইউনিটের ১৭ সহস্রাধিক ফোর্স।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মহানগর এলাকায় ২৯৪টি ভোট কেন্দ্রের ২০৫টি ঝুঁকিপূর্ণ ও ৮৯টি সাধারণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ২ সহস্রাধিক ফোর্স মোতায়েন করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার জানিয়েছেন, সিলেট জেলায় ৭১৯টি কেন্দ্রের ৪৪৪টি ঝুঁকিপূর্ণ এবং ২৭৫টি সাধারণ কেন্দ্র রয়েছে। কেন্দ্রগুলোর গুরুত্ব বিবেচনা করে ফোর্স মোতায়েন করা হয়েছে।

সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, জেলার ছয়টি আসনে ১২ হাজার ২৮৬ জন আনসার-ভিডিপি ফোর্স মোতায়েন করা হয়েছে। প্রতি কেন্দ্রে একজন করে পিসি ও এপিসি ২০২৬ জন, প্রতি কেন্দ্রে ৬ জন করে ৬ হাজার ৭৮ পুরুষ আনসার, কেন্দ্রপ্রতি চারজন করে ৪ হাজার ৫২ জন নারী ভিডিপি, প্রতি ১০ কেন্দ্রে দশ সদস্য করে ব্যাটালিয়ন আনসারের স্ট্রাইকিং ফোর্সে থাকবে ১৩০ সদস্য।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) ১০৮ সদস্য মোতায়েন করা হয়েছে। এরমধ্যে দুটি করে ১২ টহল টিমে রয়েছেন ৭২ জন; ছয় জনের তিনটি টহল টিমে রিজার্ভে ১৮ জন, বোম্ব ডিসপোজালের দুটি টিমে সদস্য ১২ ও অধিনায়কের ১২ জনের একটি স্কট।

সিলেট মহানগর এলাকায় ভোটের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে মেট্রোপলিটন পুলিশের ২ হাজার ৫০ জন ফোর্স। সাধারণ কেন্দ্রে তিনজন করে ২৬৪; ঝুঁকিপূর্ণ কেন্দ্রে চারজন করে ৮২৪; মোবাইল টিমে ৩৬০; প্রতি থানায় তিনটি করে স্ট্রাইকিং ফোর্সে মোট ১৮টি টিমে ১২৬; ম্যাজিস্ট্রেট, পর্যবেক্ষক, রিটার্নিং অফিসার, নির্বাচন অফিসারসহ ৪৭৬ জন দায়িত্ব পালন করবেন।

এছাড়া জেলা পুলিশের ৭১৯টি ভোট কেন্দ্রে দুজন করে এক হাজার ৪৩৮ জন মোতায়েন করা হয়েছে। ৯৬টি মোবাইল টিমে পাঁচজন করে ৪৮০ জন, চারজন করে ১১টি স্ট্রাইকিং টিমে ৪৪ জন। একইভাবে অফিস ডিউটিতে ৪৪ জন, ১১টি উপজেলায় কন্ট্রোল রুমে একজন করে এগার জন, সাদা পোশাকে ডিবির আটটি টিমে পাঁচজন করে ৪০ জন, এছাড়া আরও ৩৪ জন, এগার জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিনজন করে ১১টি টিমে তেত্রিশ; ৩ জন করে তদারকি অফিসার দশটি টিমে ৩০ জন এবং চারজনের একটি মেডিকেল টিম।

এছাড়া নির্বাচনে ২৮ প্লাটুন বিজিবি ও একই সংখ্যক সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে ৪৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সতেরজন বিচারিক ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠ চষে বেড়াবেন।

নির্বাচনী মাঠে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের জওয়ানরা সিলেট-১ আসনে চার প্লাটুন; সিলেট-২ আসনে পাঁচ প্লাটুন মোতায়েন করা হয়েছে। বিজিবি-১৯ ব্যাটালিয়নের সদস্যদের সিলেট-২ আসনে তিন টিম, এরমধ্যে একটি সংরক্ষিত থাকবে। সিলেট-৩ আসনে ৭ প্লাটুন, সিলেট-৫ আসনে চার প্লাটুন এবং বিজিবি-৫২ ব্যাটালিয়নের পাঁচটি প্লাটুন সিলেট-৬ আসনে মোতায়েন করা হয়েছে। এরমধ্যে এক প্লাটুন সংরক্ষিত থাকবে।

সিলেট জেলার ছয়টি আসনে মোট ভোটার ২৭ লাখ ১৩ হাজার ৯৯৯ জন। ভোটারের মধ্যে পুরুষ ১৩ লাখ ৯১ হাজার ৫৭২; নারী ১৩ লাখ ২২ হাজার ৪১৪ জন। আর হিজড়া ১৩ জন। এসব ভোটাররা ১ হাজার ১৩টি কেন্দ্রে এবং ৫ হাজার ৯৯০টি গোপন কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন। গোপন কক্ষের মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৫ হাজার ৫৯৩টি এবং অস্থায়ী ৩৯৭টি। এরমধ্যে পুরুষ ভোট কক্ষ ২ হাজার ৯২৬ এবং মহিলা ভোট কক্ষ ৩ হাজার ৬৪টি।

সিলেটের ছয়টি আসনে ভোটের লড়াইয়ে আছেন ৩৫ জন প্রার্থী।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA