বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. গনমাধ্যম
  3. বিস্তারিত

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে প্যারিসে প্রতিবাদ সভা

সুফিয়ান আহমদ

ফ্রান্স প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ১৮:১৫ |

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম'র জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্যারিসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যোগে শনিবার (২৪ জুন) সন্ধ্যায় প্যারিসের মেট্রো-হোসের একটি রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি শাহ সুহেল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তারা সাংবাদিক নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন গণমাধ্যম কর্মীরা। বেশিরভাগ ক্ষেত্রে এসব ঘটনার কোন বিচার হচ্ছেনা। ক্রমাগত  সাংবাদিকদের উপর হামলার বিচার না হওয়ায় জামালপুরের সাংবাদিক নাদিমকে হত্যা করা হয়েছে। তাই সাংবাদিক নাদিম হত্যায় জড়িতের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে  সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিক হয়রানি বন্ধ করতে হবে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জি, প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মনির হোসেন, সহ-সভাপতি ও ডিবিসি চ্যানেলের ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ ইকবাল জাফর, ফ্রান্স দর্পন পত্রিকার বার্তা সম্পাদক মোহাম্মদ নাজমুল কবির ও ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুল, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ফ্রান্স প্রতিনিধি শাবুল আহমেদ, নিউজ পোর্টাল 'মতামত'-এর সম্পাদক চৌধুরী অমিত মারুফ, এটিএন বাংলা ইউকের ফ্রান্স প্রতিনিধি তাজ উদ্দিন, প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইয়াকুব আলী প্রধান, সদস্য রাহমান হাফিজুর ও অনলাইন সংবাদমাধ্যম 'বাংলা টেলিগ্রাম'র স্টাফ রিপোর্টার মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।

এছাড়াও আয়োজিত প্রতিবাদ সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমসহ বাংলাদেশে বিভিন্ন সময়ে নিহত সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

গনমাধ্যম এর আরো খবর

সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি একটি জনসেবা: বিভাগীয় কমিশনার
সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভুল তথ্য ও অপপ্রচার: তথ্যমন্ত্রী
এনইসি ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ পেলেন এটিএম তুরাবসহ ৫ পরিবার
সাংবাদিক তুরাবের ২য় শাহাদতবার্ষিকীতে বিপিজেএ'র শ্রদ্ধা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA