বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. বিস্তারিত

২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি!

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ১৩:২২ |

৩৬ বছরের আক্ষেপের অবসান ঘটিয়েছে লিওনেল মেসির দল। কাতার বিশ্বকাপ জয় করে দেশে ফিরেছে আর্জেন্টিনা দল। যিনি এই ট্রফি জিতিয়েছেন, সেই মহানায়ক মেসি হাতে ধরা ছিল স্বপ্নের সোনালি ট্রফি।

ট্রফিসহ বিশ্বজয় করা মহাতারকাকে দেখে জয়ধ্বনি দিয়ে ওঠে রাস্তার পাশে দাঁড়ানো লাখো জনতা। ভামোস আর্জেন্টিনা- এই ধ্বনিতে যেন প্রকম্পিত হয় পুরো বুয়েন্স আয়ার্স। এর পর ছাদখোলা বাসের যাত্রা শুরু। ধীরে ধীরে বাস এগিয়ে চলে। রাস্তার দুই পাশে মানুষ আনন্দ-চিৎকার করতে থাকে। ছাদখোলা বাসে মেসি আর তার সতীর্থরা কখনো ট্রফি উঁচিয়ে ধরছেন, কখনো উড়ন্ত চুমো দিচ্ছেন আর্জেন্টিনার ফুটবল-পাগল মানুষের দিকে।

এদিকে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর মেসি ঘোষণা দিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপ জয়ের পর মেসি জানান, তিন তারকা খচিত চ্যাম্পিয়নের জার্সিতে আরও বেশ কিছুদিন খেলে যাবেন তিনি। তবে এখন গুঞ্জন উঠেছে তার আরও একটি বিশ্বকাপে খেলা নিয়ে।


মেরাডোনার সতীর্থ হিসেবে বিশ্বকাপ জেতা জর্জ ভালদানো দাবি করেছেন, মেসি পরের বিশ্বকাপও খেলবেন। আর সেটা নাকি তাকে মেসি নিজেই বলেছেন।

স্পেনের একটি রেডিওতে সাক্ষাৎকারে ভালদানো বলেছেন, ‘বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমি মেসির সাক্ষাৎকার নিয়েছিলাম। সেই সময় ক্যামেরার পিছনে মেসি আমাকে বলেছিল, এবার ও পঞ্চম বারের জন্য বিশ্বকাপ খেলছে। এখন পর্যন্ত কোনো ফুটবলার ছয় বার বিশ্বকাপ খেলেনি। যদি এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে তা হলে পরের বারও মেসি খেলবে।’

পরের বিশ্বকাপের সময় মেসির বয়স হবে ৩৯। সেই বয়সে বিশ্ব ফুটবলের মঞ্চে লড়াই করা কঠিন। তবে মেসি বলেই ভরসা রয়েছে ভালদানোর। তিনি বলেছেন, ‘মেসি পারবে কি না আমরা জানি না। তবে মেসি বলেই ভরসা রয়েছে। ফুটবলের ইতিহাসে ছয়টা বিশ্বকাপ কেউ খেলতে পারেনি।’

কাতারের লুসাইল স্টেডিয়ামে গেল রবিববার ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ের ৩০ মিনিটে। সেখানেও ১-১ গোলের সমতা তৈরি হওয়ায় পরবর্তীতে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে জিতে ৩৬ বছরের আক্ষেপ ঘোচান মেসি-মার্টিনেজরা।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

খেলাধুলা এর আরো খবর

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?
অবশেষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত
আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর
বিশ্বকাপে এক মিনিটও খেলতে না পারা দুর্ভাগা কারা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA