জামালগঞ্জে বিয়ের প্রলোভনে দেখিয়ে স্কুল ছাত্রী ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
জামালগঞ্জে বিয়ের মিথ্যে প্রলোভন দেখিয়ে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে মামলা করা হয়েছে। ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর বাবা মঙ্গলবার রাত্রে জামালগঞ্জ থানায় একটি মামলা (নং-৬) দায়ের করেন।
মামলয় অভিযুক্ত মতিউর রহমানকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত মতিউর রহমান সাচনা বাজার ইউনিয়নের সেরমস্তপুর গ্রামের আফজাল মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়,জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কামলাবাজ গ্রামের ওই ছাত্রী সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তাকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্ত্যেক্ত ও প্রেমের প্রস্তাব দিত মতিউর। গত ১৬ সেপ্টেম্বর স্কুল ছাত্রীকে অপহরণ করে সিলেট-সুনামগঞ্জসহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানায় মামলা রুজু হলে রাতেই ধর্ষককে গ্রেফতার করে।
এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মীর মোঃ আব্দুন নাসের বলেন, ধর্ষন মামলায় ভিকটিম উদ্ধারসহ ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।

