ধর্মপাশায় যায়যায়দিন'র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নানান আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জের ধর্মপাশায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার দুপুর ১২ টার দিকে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে ধর্মপাশা উপজেলা প্রেসক্লাব কর্যালয়ে প্রেসক্লাবের আহবায়ক হাফিজুর রহমান চয়নের সভাপতিত্বে ও দৈনিক যায়যায়দিন পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি মো. মিঠু মিয়ার পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোনতাসির বিল্লাহ।
এ সময় বক্তব্য রাখেন, ধর্মপাশা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আলী ফরিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সালমুন হাসান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে দিদার, দৈনিক সংবাদ পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক সাইফ উল্লাহ, দৈনিক মানব জমিন পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি মো. ইসহাক মিয়া, দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মো, ইমাম হোসেন, নিউজ ট্নে টিভির বিশেষ প্রতিনিধি এম এ মান্নান, দৈনিক আমাদের সুনামগঞ্জ পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. কুতুব উদ্দিন তালুকদার,
দৈনিক ভোরের পাতা পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি রাজু ভুইয়া, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি মোজাহিদ আহমেদ পাখি, দৈনিক মানবাধিকার পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি কৃপেশ চন্দ্র সরকার রিংকু প্রমুখ।

