বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. বিশেষ প্রতিবেদন
  3. বিস্তারিত

‘গলাকাটা’ দামের তরমুজ এখন ফেলা হচ্ছে সুরমায়!

স্টাফ রিপোর্ট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪ মে ২০২২, ১৭:২৫ |

মাস খানেক আগের কথা।বেশি দামে তরমুজ বিক্রির কারণে জরিমানা গুনতে হয়েছে ব্যবসায়ীদের। তারপরও দাম ছাড়েননি।আর রমজান মাসেও সিন্ডিকেট করে ভোক্তাদের ভুগিয়েছেন তরমুজ ব্যবসায়ীরা। তরমুজে রেখেছিলেন গলাকাটা দাম।

অনেকের সাধ্যের মধ্যে না থাকায় কেনাতো দূরে থাক, তরমুজের দ্বারে কাছেও যাননি। বরং রসের ফল তরমুজের তৃষ্ণা মিটিয়েছেন কৃত্রিম পদ্ধতিতে তৈরী বাজারে বিক্রিত প্যাকেটজাত শরবত দিয়ে।

সিলেটে সেই তরমুজের এখন বেহাল দশা। ব্যবসায়ীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে তরজুম। সিলেটে লাগাতার ক’দিনের বৃষ্টিতে ক্রেতাহীন থাকায় তরমুজের দাম নেমেছে তলানীতে। দোকানে পচে নষ্ট হওয়া তরমুজের ফেলা হচ্ছে নদীতে।

শনিবার (১৪ মে)এমন দৃশ্য দেখা গেছে সিলেট নগরীর সবচেয়ে বৃহৎ ফলের আড়ৎ কদমতলীতে। আড়ৎগুলোতে নষ্ট হতে চলেছে অন্তত কোটি টাকার তরমুজ। তাই ব্যবসায়ীদের মধ্যে তরমুজ দিয়ে দুশ্চিন্তার অন্ত নেই।

তরমুজ ব্যবসায়ীরা জানান, আগে যে তরমুজ ৫০০ টাকা বিক্রি হয়েছে, সেটি এখন দেড়শ’ টাকায়ও নিচ্ছেন না খুচরা ব্যবসায়ীরা। আর গত কয়েক দিনের বৃষ্টিতে তরমুজ পঁচে নষ্ট হয়ে যাচ্ছে। পচন ধরা তরমুজ অন্যটিতে লেগে দাগ ধরছে। যে কারণে পচে যাওয়া তরমুজ নদীতে ফেলে দিচ্ছেন তারা।


কদমতলীর আড়ৎধারী ব্যবসায়ী ফুল মিয়া বলেন, দোকানে প্রায় ২৫ লাখ টাকার তরমুজ আটকে আছে। টাকা বর্ষণের কারণে মফস্বল এলাকা থেকে ক্রেতারা না আসায় তরমুজ দোকানে আটকে পঁচন ধরেছে। তাই ফেলে দেওয়া হচ্ছে।

একইভাবে ব্যবসায়ী মঈন আহমেদ বলেন, গরমে তরমুজের চড়া দাম ছিল। চলছিল ভাল। এ কারণে অন্তত ২০ লাখ টাকার তরমুজ পাইকারি কিনে এনেছিলাম। কিন্তু গত কয়েকদিনের টানা বর্ষণে সব শেষ হয়ে গেছে।

নগরীর তালতলার ফলের খুঁচরা ব্যবসায়ী ফিরোজ মিয়া বলেন, বৃষ্টির কারণে তরমুজ এখন চলে না, তাই বিক্রি বন্ধ রেখে অন্যান্য ফলের ব্যবসা করছি। আর যে তরমুজ আগে ৩০০ টাকা বিক্রি হতো, তা এখন ১০০ টাকায়ও বেচা যাচ্ছে না। ৫০০ টাকার তরমুজ দাম হয় দেড় থেকে দুই শ’ টাকা।

নগরীর রিকাবিবাজারের ফল ব্যবসায়ী ফখর উদ্দিন বলেন, বৃষ্টি হলে তরমুজের কদর কমে যায়। গরম দিলে রসদ ফল হিসেবে মানুষ তরমুজ কিনে খায়। এখন চাহিদা কম। তাই যেগুলো দোকানে ছিল, সেগুলোই বিক্রি করতে পারি না।

নগরীরবালুচর এলাকার বাসিন্দা কাওসার আহমদ বলেন, তরমুজ দিয়ে ব্যবসায়ীরা আমরা ক্রেতা সাধারণকে অনেক ভোগিয়েছেন। সিন্ডিকেট করে দাম বাড়িয়েছেন। অনেকের আকাঙ্খা থাকলেও দামের কারণে তরমুজের দ্বারে কাছেও যেতে পারেননি, তাই প্রকৃতি যেনো ভোক্তভোগী মানুষের পক্ষ হয়ে তরমুজ ব্যবসায়ীদের ওপর প্রতিশোধ নিচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গেলো রমজানে এপ্রিলের শেষের দিকেও সিলেটের বাজারে ২০০ টাকার তরমুজ বিক্রি করা হচ্ছিল ৫৫০ টাকায়। বেশি দামে ফল বিক্রির অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আগে বেশি দামে বিক্রি করায় জরিমানার ভয় ছিল ব্যবসায়ীদের। এবার দোকানে মজুতকৃত তরমুজ-ই হয়েছে ভোগান্তির কারণ।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

বিশেষ প্রতিবেদন এর আরো খবর

সিলেটে কাটেনি বন্যার শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ
গরমে হাঁসফাঁস সিলেটের জনজীবন
নগরীতে টিলাকেটে আবাসন প্রকল্প
সিলেটও ফুটবল উন্মাদনা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA