শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

জামালগঞ্জে জমি নিয়ে বিরোধ, দেবরের হাতে ভাবি খুন

জামালগঞ্জ প্রতিনিধি

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ মে ২০২২, ২০:৫১ |
নিহত সুলেখা বেগম।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চানবাড়ি গ্রামে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ দেবরের দায়ের কোপে সুলেখা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

 শুক্রবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত নারী সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের চানবাড়ি গ্রামে আকমল হোসেনের স্ত্রী।


 
সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রাজীব রায় জানান, খবর পেয়ে শুক্রবার সকালে হাসপাতাল থেকে সুলেখা বেগমের লাশটি পুলিশের জিম্মায় নেওয়া হয়। বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

যোগাযোগ করলে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আবদুন নাসের ঘটনাটি নিশ্চিত করেন।

ওসি জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ঘটনাটি তাকে জানিয়েছেন। নিহতের পরিবার লাশ দাফনের পর থানায় মামলা দায়ের করবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিহত সুলেখার স্বামী আকমল হোসেন একজন গৃহস্থ। তিনি জানান, তাদের বাড়ির পাশের কিছু জমি নিয়ে তার ছোট ভাই একরামুল হকের সঙ্গে তাদের পূর্ব বিরোধ ছিল। সোমবার সকালে ওই জমিতে তৈরি করা খলায় ধান শুকাচ্ছিলেন তারা। এ সময় একরামুল হক সেখানে গিয়ে জমিজমা বিষয়ে কথা বলার এক পর্যায়ে উত্তেজিত হয়ে তাকে গালিগালাজ করতে থাকেন। এ সময় একরামুল হক তাকে মারতে এলে সুলেখা বেগম গিয়ে বাধা দেন। তখন সুলেখা বেগমের বড় ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী সাইদুল হক এগিয়ে গেলে একরামুল তাকে দা দিয়ে কোপ মারেন। তখন সাইদুল হককে সরিয়ে দেওয়ায় কোপটি তার গায়ে না লেগে সুলেখা বেগমের মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানী হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

আকমল হোসেন বলেন, আমার ছেলে প্রবাসে থাকে। সম্প্রতি দেশে এসেছে। তাকে রক্ষা করতে গিয়েই তার মা জীবন দিল। আমরা লাশ দাফনের পর থানায় মামলা করব।


 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম?

পর্তুগাল দলে সাময়িক নিষিদ্ধ রোনালদো

সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার

মুক্তি পেলেন নেহা বোরা

জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান 

জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ

কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার

আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা

মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২

সিলেট এর আরো খবর

জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান 
জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ
কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার
মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? পর্তুগাল দলে সাময়িক নিষিদ্ধ রোনালদো সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার মুক্তি পেলেন নেহা বোরা জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান  জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২
VARIFY reCAPTCHA