বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. বিশেষ প্রতিবেদন
  3. বিস্তারিত

ভোটের ঢেউ এবার বিয়ানীবাজার পৌর শহরে

সম্ভাব্য মেয়রপ্রার্থীরা তৎপর

সুফিয়ান আহমদ

ফ্রান্স প্রতিনিধি

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ১৭:৫২ |
মেয়র পদে সম্ভাব্য প্রার্থী মো. আব্দুস শুকুর, আবু নাসের পিন্টু, আব্দুল কুদ্দুছ টিটু, মো. তোফাজ্জুল হোসেন, আব্দুল হাছিব মনিয়া (উপরে বা থেকে), মাসুক আহমদ

প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার পৌরসভায় এবার শুরু হচ্ছে নির্বাচনী মহারণ। গ্রামীণ শহরটিতে দ্বিতীয় বারের মতো ভোট উৎসবের আয়োজন করেছে নির্বাচন কমিশন। এরইমধ্যে তফসীল ঘোষণা করা হয়েছে। এরআগে নানাভাবে নিজেদের অবস্থান জানান দিয়ে আসছিলেন প্রার্থীরা। পবিত্র মাহে রমজান মাসেও ইফতার আয়োজন, খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মহা ধুমধামে।

সোমবার নির্বাচন কমিশন ঘোষিত তফসীল প্রকাশের পর অনেকটা নড়েচড়ে বসেছেন প্রার্থীরা। এতোদিন সম্ভাব্য হিসেবে প্রচারণা চালালেও এবার নিজেদের প্রকাশ্যে আনছেন তারা।

পৌর মেয়রের মসনদে বসতে দেশি প্রার্থীদের সঙ্গে প্রবাসীরাও টক্কর দিতে আসছেন মাঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মী-সমর্থকদের দিয়ে ছবি ভাইরাল করাচ্ছেন। তবে অংকের হিসেব অনুযায়ী ক্ষমতাসীন দলের প্রার্থী সংখ্যাই বেশি। সবার একটাই প্রত্যাশা দলীয় প্রতীক। আর নৌকার কান্ডারী হতে এরইমধ্যে লবিং-তদবিরও শুরু হয়েছে নানাভাবে।

স্থানীয়রা জানান, নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীরা পূর্ণ প্রস্তুতি রাখলেও প্রধান রাজনৈতিক দল বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীরা অনেকটা নিরব ভূমিকায় রয়েছেন।

স্থানীয়রা মনে করেন, শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্রের ব্যানারে অনেকে প্রার্থী হতে পারেন!

খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভা গঠনের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করছে কমিশন। ২০০১ সালের ৩০ এপ্রিল বিয়ানীবাজার পৌরসভা গঠন হলেও মামলা জটিলতায় টানা ১৬ বছর কেটেছে প্রশাসক দিয়ে। পৌরসভা গঠনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু আদালতের রায়ে সদর ইউনিয়নের চেয়ারম্যান তফজ্জুল হোসেন প্রশাসকের দায়িত্ব পেয়ে কাটিয়ে দেন দীর্ঘ ১৬ বছর। এই সময়ে পৌর এলাকার মানুষ ভোট বঞ্চিত হয়েছেন বার বার। আক্ষরিত অর্থে পৌরবাসী ভোটার স্বপ্ন লালন করা বাদ-ই দিয়েছিলেন। অত:পর নির্বাচন আদায় সংগ্রাম পরিষদের তৎপরতায় ১৬ পর আদালতের রায়ে ভোটাধিকার ফিরে পান পৌরবাসী। ২০১৭ সালের ২৫ এপ্রিল প্রথম বারের মতো এই পৌরসভায় ভোটের আয়োজন করা হয়। এরপরও ভোট হওয়ার আগ পর্যন্ত ছিল নানা সংশয়। অবশেষে ভোটের লড়াইয়ে প্রথম মেয়র নির্বাচিত হন মো. আব্দুস শুকুর। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন।

স্থানীয়রা বলেন, এবারো ক্ষমতাসীন দলের হয়ে নৌকা পেতে পারেন বর্তমান মেয়র আব্দুস শুকুর। তবে তাকে খালি মাঠে ছেড়ে দিতে নারাজ তারই এক সময়ের সতীর্থরা। তাদেরও চোখ পৌরসভার মেয়রের মসনদে। তারাও এবার নৌকায় বৈতরণী পার হতে চান। এরইমধ্যে অনেকে প্রবাস থেকেও চলে এসেছেন। পাড়া মহল্লায় সামাজিক কর্মকান্ডে নিবিড়ভাবে অংশ নিচ্ছেন।

তবে গ্রামীণ শহর হওয়াতে প্রতীকে ভোট হলেও আঞ্চলিকতার ছাপ ভোটের মাঠে থাকবে, এমনটি মনে করছেন পৌরবাসী। আঞ্চলিকতার জোয়ার-ভাটায় দলীয় প্রতীকের হিসাব গৌণ হিসেবে দেখা হচ্ছে।এরইমধ্যে অনেকের নাম শোনা যাচ্ছে প্রার্থী তালিকায়। তাদের মধ্যে রয়েছেন- বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলার সদস্য আব্দুল হাসিব মনিয়া, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুস টিটু, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফারুকুল হক, কানাডা প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা আহবাব হোসেন সাজু, সাবেক পৌর প্রশাসক মো. তফজ্জুল হোসেন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ, স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে আসতে পারেন পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের পিন্টু, সিপিব’র উপজেলা সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম ও প্রভাষক আব্দুস সামাদ আজাদ।

 

প্রার্থীতার বিষয়ে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস শুকুর বলেন, বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিয়ানীবাজার সদর ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করা হয়। দীর্ঘ সংগ্রামের পর পৌরবাসী ভোটের অধিকার পেয়েছে। প্রথমবার ভোটে আমি নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পর থেকে মডেল পৌরসভা গঠনে কাজ করেছি। পূণরায় নির্বাচিত হলে অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করে একটি নান্দনিক ও মডেল পৌরসভা উপহার দেবো।  

আব্দুল হাসিব মনিয়া বলেন, জীবনে শেষ বারের মতো পৌর মেয়র হয়ে জনগণের খেদমত করার সুযোগ চাই। আমি আশাবাদি দল আমাকে নৌকা প্রতীকে মূল্যায়ন করবে।

আব্দুল কুদ্দুস টিটু বলেন, ছাত্রলীগ থেকে পর্যায়েক্রমে দলের আন্দোলন সংগ্রামে অতপ্রতোভাবে জড়িয়ে ছিলাম। দুর্দিনের সৈনিক হিসেবে দল নৌকা প্রতীক দিয়ে মূল্যায়ন করবে, আশাবাদি তিনি।

সিপিবির অ্যাডভোকেট আবুল কাশেম বলেন, ক্ষমতাসীন দলের নৈরাজ্য থেকে মানুষ মুক্তি চায়। জনতার স্বপ্ন পূরণে পৌরবাসী মেয়র পদে তাকে মূল্যায়ন করবে, মনে করেন তিনি।

বিএনপির আবু নাসের পিন্টু বলেন, গত নির্বাচনে ধানের শীষে মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতা করি।আমাকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। এবার জনগণ চাইলে স্বতন্ত্র হিসেবে মেয়র পদে প্রার্থী হবো।   

নির্বাচন কমিশন ঘোষিত তফসীল অনুযায়ী, সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদে উপ নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামি ১৫ জুন। আর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭ মে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। এরপর ১৫ জুন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতীহীন ভাবে বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

বিশেষ প্রতিবেদন এর আরো খবর

সিলেটে কাটেনি বন্যার শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ
গরমে হাঁসফাঁস সিলেটের জনজীবন
নগরীতে টিলাকেটে আবাসন প্রকল্প
সিলেটও ফুটবল উন্মাদনা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA