বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

সিলেটে রোজাদারদের পছন্দের শীর্ষে ভুনা ও পাতলা খিচুড়ি

করোনা কাটিয়ে জমজমাট ইফতারি বাজার

শামীম আহমেদ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ০২:৩০ |
প্রথম রোজায় সিলেট নগরীর প্রতিটি ইফতার সামগ্রীর দোকানে ছিল ক্রেতাদের উপচেপড়া ভীড়।-ছবি: আজমল আলী

করোনাকালে বিধি নিষেধ পেরিয়ে নেই। গত দুই বছর অনেকটা গৃহমুখী ছিল মানুষজন।বাহির থেকে ইফতার কেনার প্রবণতাও ছিল না। জনসমাগম এড়াতে বিধিনিষেধ মেনে বন্ধ রাখা হয়েছিল রেস্তোরাঁগুলো। তাই ইফতার কেনাবেচাও ছিল না।


করোনা কাটিয়ে এবার রমজানে রেস্তোরায় আয়োজন করা হয়েছে ইফতার বিক্রির। বাসায় ইফতার তৈরী ইফতারে মন ভরে না, তাই রেস্তোরাঁর বাহারি ইফতার ছাড়া যেনো তৃপ্তি মেটাবার নয়। তাইতো রোজার প্রথম দিনেই সিলেট নগরীর রেস্টুরেন্টগুলোতে ইফতার ক্রেতাদের দীর্ঘ সারি।   

 
প্রতিবার রমজান মাস এলেই সিলেটে ভিন্ন আয়োজন থাকে ইফতারে। দিন শেষে রোজাদারদের তৃপ্ত করতে রেস্তোরাঁগুলোতে থাকে ব্যাপক আয়োজন। রোজার প্রথম দিনে সাধারণত বাসা-বাড়িতে ইফতার আয়োজন থাকায় রেস্তোরায় ভীড় থাকে কম। কিন্তু এবার সিলেটে সে দৃশ্যপট ভিন্ন। রোজার প্রথম দিনেই রমরমা সিলেটের ইফতার বাজার।

ফুটপাতের দোকান থেকে শুরু করে অভিজাত রেষ্টুরেন্টগুলোতেও ক্রেতাদের ভিড় ছিলো লক্ষণীয়। বাসা-বাড়িতে নানা রকমের ইফতার সামগ্রী তৈরি হলেও অনেকেই দোকান থেকে ইফতারির বিভিন্ন পদের ইফতার কিনে নিতে দেখা যায়।রেস্টুরেন্ট ছাড়াও নগরীর আনাচে কানাচে দোকান ও ফুটপাতে ইফতার বিকিকিনি চাঙ্গা হয়ে ওঠেছে রোজার প্রথম দিনেই।

এবারও সিলেটে ইফতারের নানা আয়োজনের মধ্যে সিলেটের ভোজন রসিকদের কাছে প্রিয় ‘পাতলা খিঁচুড়ি, ভুনা খিঁচুড়িতো আছেই। কেননা, দিন শেষে খালি পেটে পাতলা খিচুড়ি শরীরে ভিন্ন মাত্রা যোগায়। গ্যাস্ট্রিকের জ্বালাপোড়া থেকে রোহাই পেতে পাতলা খিচুড়ি পছন্দের তালিকায় থাকে এক নম্বরে। এছাড়া রয়েছে জিলাপি, ছোলা, পেঁয়াজো।


দোকানীরা জানান, প্রতিবারের ন্যায় এবারও ঢাকাইয়া আদলে তৈরী ইফতার সামগ্রীতে মজেছেন ক্রেতারা। স্পেশালের মধ্যে রয়েছে- আস্তো খাসির রান দিয়ে তৈরী বড় বাপের পোলায় খায়, আস্ত মোরগের রোস্ট, কাবাব, কোয়েল-কবুতর ভুনা, মোরগ পোলাও, পেস্তা বাদামের শরবত, মোরগ মুসাল্লাম, বটি কাবাব, টিকিয়া কাবাব, কোফ্তা, চিকেন কাঠি, শামি কাবাব, শিকের কাবাব, কোয়েল পাখির রোস্ট, কবুতরের রোস্ট, বিফ আখনি, মুরগির আখনি, হালুয়া, হালিম, কাশ্মীরি শরবত, ইসবগুলের ভূষি, পরোটাসহ অর্ধশতাধিক জাতের ইফতার সামগ্রী।

নগরীর পালকী রেস্টুরেন্টের ব্যবসায়ী কবির আহমদ বলেন, সিলেটে রোজাদাররাও পছন্দের তালিকায় থাকে ভুনা ও পাতলা খিচুড়ি। এসবের সঙ্গে ছোলা পিঁয়াজো, বেগুনী, বাখরখানি, জিলাপী ইত্যাদি তৈরী করেছি ইফতারে। করোনাকাল পেরিয়ে এবার প্রথম দিনেই ইফতারের বাজার জমে উঠেছে।

সিলেটের জিন্দাবাজার পালকি রেস্টুরেন্ট ছাড়াও পানসী, পাঁচভাই, পড়শী, পাকশীসহ বড় বড় রেস্তোরাঁগুলো ব্যতিরেকেও রাস্তার ধারে মৌসুমী ব্যবসায়ীরাও এবারের রোজায় ইফতারের আয়োজন রেখেছেন।

রোববার (০৩মার্চ)রমজানের প্রথম দিন বিকেল থেকে হোটেল রেস্তোরাঁর সামনে ইফতারের পসরা সাজিয়ে বসেন মালিক এবং কর্মচারিরা। নির্ধারিত স্থানে শোভা পেতে শুরু করে ইফতার সামগ্রী। আর ইফতারের ঘন্টাদেড়েক আগে থেকেই পড়ে বেঁচা-কেনার ধুম।

বিকেলে ইফতার কিনতে দোকানে দোকানে ক্রেতাদের ভীড় দেখা গেছে। আর যারা হোটেলে ইফতার সারেন তাদের মধ্যে আসন দখল নিয়ে ছিল প্রতিযোগিতা। ইফতারের আধাঘন্টা আগে থেকেই রেস্টুরেন্টগুলোতে ছিলো এরকম চিত্র।

সিলেটের অর্নব আবাসিক এলাকা থেকে ইফতার কিনতে আসা সাইদুল ইসলাম বলেন, করোনাকালে ভয়ে বাইরে থেকে ইফতার কিনে নেওয়া হয়নি। প্রায় ২ বছর পর এবার ইফতার সামগ্রি বাইরে থেকে কিনে নিচ্ছি। এবার আয়োজনও রয়েছে বেশ, তবে দাম একটু বেশি।

জিলাপি কিনতে আসা নগরীর পুরানলেন এলাকার বাসিন্দা রুবেল মিয়া বলেন, ‘রোজায় ইফতারে জিলাপি অত্যন্ত পছন্দের খাবার। এ জন্য জিলাপি কিনতে এসেছি। প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে জিলাপি পাচ্ছি না। লাইনে দাঁড়িয়ে ভীড় ঠেলে বাসার জন্য জিলাপি কিনে নিয়েছেন তিনি।

এবারও ইফতারির বাজারে চড়া দাম ‘বড় বাপের পোলায় খায়’ বিক্রি হচ্ছে  ১২শ’ থেকে ১৮শ’ টাকায়। মাটন লেগ রোস্ট ৩০০ টাকা, আস্ত মোরগের রোস্ট ৩৬০, বিফ আখনি ২৮০, চিকেন আখনি ২৫০ ও  মাটন আখনি ২৮০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতিকেজি জিলাপি ১২০-১৬০ টাকা, দইবুন্দিয়া কেজি ২২০, ফিরনী কেজি ২২০, চিকেন পরোটা ছোলা ১৬০ টাকা কেজি। কাবাবের মধ্যে চিকেন রেশমী কাবাব ৬০, চিকেন ফ্রাই ৭০, চিকেন স্টিক পিস ৭০-৯০, চিকেন নার্গেট ৫০-৮০, বিফ জালি কাবাব ২০-৪৫, বিফ স্টিক ৪০-৬০ টাকা ও  বাখরখনি ৫ থেকে ২০টাকা পর্যন্ত পিস বিক্রি হচ্ছে।

ইফতারের দাম বাড়ার পেছনে কারণ হিসেবে রেস্তোরাঁ ব্যবসায়ীরা বলেন, রোজা এলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়। এ কারণে ইফতার সামগ্রীর উপর দামের তারতম্য হয়। 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA