বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. বিশেষ প্রতিবেদন
  3. বিস্তারিত
বিশ্বের দীর্ঘ চেইন তৈরী

অসীম ধৈর্য্য আর অদম্য স্পৃহায় গিনেস বুকে রূপক

আতিকুর রহমান নগরী

সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২২, ১৩:১২ |

হাতের নখ, চুল, গোফ লম্বা করে বিশ্ব রেকর্ড করেছেন অনেকে। স্টাপ্লারের পিন দিয়ে বিশ্ব রেকর্ড গড়ার কথাও বাংলাদেশের জন্য দ্বিতীয় নতুন বিষয়।

যাকে গিনেস বুকের ভাষায় ‘দ্য লংগেস্ট চেইন অব সেফটিপিন’ বলে।

স্টাপ্লারের পিন দিয়ে ১৯১৭.৭৮ মিটার বা ৬২৯১ ফুট ৯২ ইঞ্চি লম্বা চেইন তৈরি করে গিনেস বুকে নাম লিখিয়েছেন সিলেট নগরীর শৈলেন্দ্র কুমার দাশ রূপক।
যা বর্তমানে বিশ্বের দীর্ঘতম স্টাপ্লার পিনের চেইন।

ইতোমধ্যে গিনেস ওয়ার্ল্ড বুকের ওয়েব সাইটে রূপকের তৈরিকৃত চেইনটিই বিশ্বের দীর্ঘতম হিসেবে স্বীকৃতি পেয়েছে। যা ২০২১ সালের ১৩ নভেম্বর গিনেস বুক কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে প্রকাশ করে এবং একই তারিখে স্বীকৃতি সরূপ একটি সনদপত্র ইমেল মারফত রূপককে প্রদান করা হয়।

শৈলেন্দ্র কুমার দাশের ডাকনাম রূপক। তিনি নগরীর শিবগঞ্জ সেনপাড়া এলাকার পুষ্পায়ন ৮১/১ স্বদেশ নিবাসের স্বর্গীয় স্বদেশ রঞ্জন দাশ ও পূর্নিমা রানী দাশ দম্পতির ২য় ছেলে।

বড় ভাই ডাক্তার সত্যেন্দ্র কুমার দাশ (দীপক)। যিনি পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত আছেন।

হঠাৎ করে কীভাবে স্টাপ্লারের পিন দিয়ে চেইন তৈরির কথা মাথায় এলো জানতে চাইলে রূপক শ্যামল সিলেটের এই প্রতিবেদককে বলেন, করোনাকালের পরিস্থিতিতে যখন লকডাউন চলছিল, তখন কর্মব্যস্ততা নেই। 

সেই অবসর সময় কীভাবে কাটানো যায়, গুগল, ইউটিউবে অনেক কিছুই দেখি। দেখলাম বাংলাদেশের একজন এটা দিয়ে গিনেসে নাম দেখিয়েছে। আর সব কিছুর পর হাতের কাছেই এই স্টাপ্লার পিন থাকে। 
সেই থেকে শুরু। 

রূপকের সাথে কথা বলে জানা যায়, কমবেশী প্রায় এক বছর সময় লেগেছে এটি তৈরীতে। গিনেস বুকের সকল নীতিমালা অবলম্বন করার পর তার ডকুমেন্টারি গিনেসে সাবমিট করি। 

সর্বশেষ, ২০২১ সালের ১৩ নভেম্বর আমার তৈরি এই চেইনের স্বীকৃতি পাই। 

রূপক এমসি কলেজ থেকে অর্থনীতি নিয়ে অনার্স-মাস্টার্স করার পর লিডিং ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন। তিনি সিলেট সরকারি ল' কলেজ থেকে এলএলবি করেন।

ব্যক্তিগত জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের বাবা। সোবহানীঘাটে ফার্নিচারের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে রূপকের।

অনুসন্ধানে জানা যায়, এর আগে ২০২০ সালে ৫৭৫৩ ফুট ৫ ইঞ্চি লম্বা চেইন তৈরি করে গিনেস জয় করেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউকের প্রয়াত জগদীশ দেবের ছোট ছেলে পার্থ চন্দ্র দেব।

এছাড়া ২০১৯ সালের ৩০ ডিসেম্বর ভারতের মিনহাজুল মন্ডল ৮০ হাজার স্ট্যাপলার পিন দিয়ে সবচেয়ে দীর্ঘতম চেইন তৈরির রেকর্ড গড়েছিলেন। তার চেইনটির দৈর্ঘ্য ছিল ৬৬১.৬৬ মিটার। 

রূপকের তৈরি চেইনটি পরিমাপ করেন সিভিল কোর্ট কমিশনার জর্জকোট সিলেটে কর্মরত পারভেজ আহমদ। 

ছেলের এই অপূর্ব কাজে রূপকের মা পূর্নিমা রানী দাশ বলেন, আমি তো যারপর নাই খুশী। আমার ছেলের মাঝে আলসেমি নেই। সবকিছুতেই শেখা ও জানার আগ্রহ তাকে তার। বেকার সময় নষ্ট করতে পছন্দ করে না সে। 

বর্তমান প্রজন্মদের উদ্দেশ্যে রূপক বলেন, অবসর সময়কে সঠিকভাবে কাজে লাতাগে পারলে ভাল অনেক কিছুই করা সম্ভব। আমার থেকে শতগুনে আর ভাল পারফরম্যান্স দেখাতে পারবে যদি সময়কে সঠিকভাবে কাজে লাগানো যায়। তাই বর্তমান প্রজন্মরা যাতে সময়কে কাজে লাগান এই প্রত্যাশা আমার।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

বিশেষ প্রতিবেদন এর আরো খবর

সিলেটে কাটেনি বন্যার শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ
গরমে হাঁসফাঁস সিলেটের জনজীবন
নগরীতে টিলাকেটে আবাসন প্রকল্প
সিলেটও ফুটবল উন্মাদনা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA