বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. বিশেষ প্রতিবেদন
  3. বিস্তারিত

সুরমার বুকে খেলার মাঠ!

শামীম আহমেদ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪ মার্চ ২০২২, ১৫:২৯ |
সুরমা নদীতে দেখা দিয়েছে নাব্যতা সংকট।শীতের পরেই সেই নদীতে চর জাগে। সেই চরে বাচ্চারা ক্রিকেট, ফুটবল খেলে। ছবি- মো. একরাম হোসেন।

যে নদী দিয়ে একসময় জাহাজ চলতো। সেই সুরমার বুকে এখন বাচ্চারা খেলাধুলা করে। সবুজ ঘাসে রাখাল গরু চড়ায়। আবার কোথাও ছেলেরা হাত দিয়ে পানি সেচে মাছ ধরে। নদীতে পলি জমে একাধিক জায়গায় জেগেছে বালুর চর। উৎস মুখে পলি জমায় আসছে না পানি।
২৪৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীর বেশিরভাগ অংশই এখন ধু ধু বালুচর। নদীর উৎসমুখ থেকে কানাইঘাট উপজেলার লোভাছড়ার মুখ পর্যন্ত প্রায় ৪২ দশমিক ৫৫ কিলোমিটারই ভরাট হয়ে গেছে। বর্ষায় বন্যার পানির দেখা মিললেও শীতে দেখা দেয় নাব্য সংকট। ফলে অস্তিত্ব সংকটে পড়েছে সুরমা।


সিলেটের উত্তর-পূর্ব সীমান্তের নদী সুরমা। সিলেটের জকিগঞ্জে ভারত থেকে নেমে আসা বরাক মোহনা থেকে সুরমা নদীর উৎপত্তি। ২৪৯ কিলোমিটার বা ১৫৫ মাইল দৈর্ঘ্যের নদীটি সিলেট নগর হয়ে সুনামগঞ্জ জেলার বাউলাই নদীর মোহনায় মিশেছে। বর্ষায় বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানির দেখা মিললেও শীত মৌসুমে দেখা দেয় নাব্য সংকট।


সরেজমিনে দেখা যায়, ভারতের বরাক থেকে আসা ৮০ শতাংশ পানি কুশিয়ারা হয়ে যাচ্ছে। আর নালার মতো একটি অংশ হয়ে কিছু পানি সুরমা দিয়ে আসছে। পলি জমায় নদীর উৎস মুখেই জেগেছে বিস্তীর্ণ চর। ফলে শীত মৌসুমে নদীর চরে শীতকালীন সবজি চাষ করেন স্থানীয়রা।  


এছাড়া নাব্য কমায় জকিগঞ্জ উপজেলার বারঠাকুরি, আটগ্রাম, বিয়ানীবাজারের চারখাই ও সিলেট নগরীসহ বিভিন্ন স্থানে নদীতে বিশাল চর জেগে ওঠেছে। এসব চরে বাচ্চারা খেলাধুলা করছে, রাখাল গরু চড়ান। আবার কিছু কিছু জায়গায় অল্প পানি থাকায় শিশুরা হাত দিয়ে পানি সেচে মাছ ধরছে।


অপরদিকে অপরিকল্পিত আবর্জনা ফেলায় ভরাট হয়ে যাচ্ছে নদীর সিলেট নগরীর অংশ। বর্জ্যের স্তুপ আর পলিথিনে জমে ভরে গেছে নদীর তলদেশ।


এ নিয়ে খোদ প্রকৌশলী ও পরিবেশবিদরাও হতাশা প্রকাশ করেছেন। তাছাড়া সিলেট নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর উপর নির্মিত চারটি ব্রিজের পিলারে পানির স্রোত বাধাগ্রস্ত হয়ে জেগে উঠেছে চর।

 


সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে নদী ভরাট হলেও খননের কোনো উদ্যোগ নেয়া হয়নি। বিশেষ করে উজানে বরাক মোহনা ভরাট হওয়ায় এই মৌসুমে ৮০ শতাংশ পানি চলে যায় কুশিয়ারায়। যে কারণে নদীর মোহনা খনন জরুরি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, দীর্ঘদিন থেকে সুরমা নদীর তলদেশ ভরাট হয়ে আছে। পলি জমে সুরমা নদীর উৎসমুখ ভরাট হয়ে আছে। জকিগঞ্জের অমলসীদ থেকে কানাইঘাট উপজেলার লোভা নদীর মিলনস্থল পর্যন্ত একাধিক চর জেগেছে। ফলে উৎস নদী বরাক থেকে পানি আসছে না বললেই চলে। সুরমা নদী দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে তা লোভাছড়া দিয়েই আসছে।


তিনি বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তরেখা দিয়ে প্রবাহিত সুরমা নদী নাব্য হারানোর কারণে অদূর ভবিষ্যতে দুই দেশের সীমান্ত নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই জরুরি ভিতিত্তে সুরমার উৎসমুখ থেকে চর অংশ খনন করা প্রয়োজন।
পাউবো সূত্র জানায়, সুরমা নদীর উৎসমুখ থেকে ২৬ কিলোমিটার অভিন্ন সীমান্ত নদী হিসেবে চিহ্নিত। এজন্য এককভাবে কোনো দেশের পক্ষে নদী খনন করা সম্ভব নয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।  সচিব পর্যায়ে ভারতের সঙ্গে আলোচনাও হয়েছে। ১৯৯৯ সালে ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশনের মাধ্যমে নদীর উৎসমুখ খননের উদ্যোগ নেওয়া হয়। তবে জরিপে আটকে আছে সেই উদ্যোগ।
অবশ্য ২০১৮ সালে সিলেট সদর উপজেলার কানিশাইলে ৬০০ মিটার সুরমা নদী খনন করা হয়। এ সময় সিলেট সদর উপজেলা এবং কানাইঘাট উপজেলার কয়েকটি অংশে নদী খননের জন্য প্রস্তাবনা পেশ করা হয়। কিন্তু তা এখনও বাস্তবায়ন হয়নি।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

বিশেষ প্রতিবেদন এর আরো খবর

সিলেটে কাটেনি বন্যার শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ
গরমে হাঁসফাঁস সিলেটের জনজীবন
নগরীতে টিলাকেটে আবাসন প্রকল্প
সিলেটও ফুটবল উন্মাদনা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA