শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ২০ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

সিলেটে বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১৮:৩১ |

সিলেট নগরীতে পার্কিং করে রাখা চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ছড়ারপাড় এলাকার সুগন্ধা-৬২ নম্বর বাসার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. মাছুম আহমেদ (৪২) এবং বউবাজারের হেলাল মিয়ার কলোনির সুগন্ধা-২৩/৫ নম্বর বাসার মৃত খুরশিদ উদ্দিন আহমদের ছেলে নাসিমুর রহমান নাসিম (৪৪)।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে নগরীর চালিবন্দর এলাকার কয়েদী মাঠের পূর্ব পাশে পার্কিং করে রাখা তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় পাশে থাকা আরও একটি বাসেও অগ্নিসংযোগ করা হয়।

মামলার তথ্যমতে, পেট্রোল ঢেলে বাসগুলোতে আগুন দেওয়া হয়। এতে তিনটি বাস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং অপর একটি বাস আংশিক পুড়ে যায়। এ ঘটনায় ১৯ নভেম্বর কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতার দুজন আওয়ামী লীগের সক্রিয় নেতা। মামলার তদন্তে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় তাঁদের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া নাসিমুর রহমান নাসিমের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডে একটি মামলা রয়েছে।

গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ধ্বংস ১২ লিস্টার মেশিন

আ.লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই: সিলেটে বাণিজ্যমন্ত্রী

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় বালাগঞ্জের তুহিন নিহত

সিলেটে বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২

মৌলভীবাজারে ২০জনকে পুশইন রুখে দিল বিজিবি

১১ হাজার টাকা কমল সোনার দাম

‘জয় বাংলা’ হচ্ছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রীর হুমায়ুন কবিরের বাসার গেইটে অগ্নিসংযোগ

নাশকতা ঠেকাতে খতিবদের সচেতনতা চান ধর্মমন্ত্রী

সিলেটে দু'র্বৃ'ত্তদের দেওয়া আ"গু"নে পুড়ল ৪ বাস!

সিলেট এর আরো খবর

জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ধ্বংস ১২ লিস্টার মেশিন
আ.লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই: সিলেটে বাণিজ্যমন্ত্রী
দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় বালাগঞ্জের তুহিন নিহত
মৌলভীবাজারে ২০জনকে পুশইন রুখে দিল বিজিবি
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ধ্বংস ১২ লিস্টার মেশিন আ.লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই: সিলেটে বাণিজ্যমন্ত্রী দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় বালাগঞ্জের তুহিন নিহত সিলেটে বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২ মৌলভীবাজারে ২০জনকে পুশইন রুখে দিল বিজিবি ১১ হাজার টাকা কমল সোনার দাম ‘জয় বাংলা’ হচ্ছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রীর হুমায়ুন কবিরের বাসার গেইটে অগ্নিসংযোগ নাশকতা ঠেকাতে খতিবদের সচেতনতা চান ধর্মমন্ত্রী সিলেটে দু'র্বৃ'ত্তদের দেওয়া আ"গু"নে পুড়ল ৪ বাস!
VARIFY reCAPTCHA