সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | ১২ কার্তিক ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বিস্তারিত

৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ২০:০৫ |

সৌদি আরবে আকামা (রেসিডেন্সি), শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে মাত্র এক সপ্তাহে ৭,৯৩৪ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে ১৩,৯০০ জনেরও বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে খবরটি জানিয়েছে ‘গালফ নিউজ’।

গত ১৫ থেকে ২১ অক্টোবরের মধ্যে পরিচালিত এই অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে সাড়ে ছয়ের বেশি প্রবাসীর বিরুদ্ধে আকামা সংক্রান্ত, প্রায় পৌনে চার হাজার প্রবাসীর বিরুদ্ধে অবৈধ সীমান্ত পারাপার এবং সাড়ে তিন হাজারের মতো প্রবাসীর বিরুদ্ধে কাজের নিয়ম ভাঙার অভিযোগ আনা হয়েছে। এছাড়া অবৈধভাবে দেশে ঢোকার চেষ্টার সময় প্রায় এক হাজার ৮৮১ জন এবং দেশ ছেড়ে পালানোর সময় আরও ২২ জনকে আটক করা হয়। অবৈধ প্রবাসীদের আশ্রয় দেওয়া, চাকরি দেওয়া বা যাতায়াতে সাহায্য করার অপরাধে গ্রেফতার করা হয়েছে আরও ২১ জনকে।

বর্তমানে প্রায় সাড়ে ৩৭ হাজার প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে নারী রয়েছেন দুই হাজারের বেশি। এর মধ্যে নিজের দেশের পাসপোর্ট বা ট্রাভেল পারমিট জোগাড় করার জন্য ২০ হাজারেরও বেশি প্রবাসীকে নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। তবে এবার ফেরত পাঠানোদের মধ্যে কোন দেশের নাগরিক কতজন, তা স্পষ্ট করে জানায়নি কর্তৃপক্ষ।

এদিকে অবৈধ অনুপ্রবেশকারী বা নিয়মভঙ্গকারীদের কোনোভাবে সাহায্য না করার জন্য সবাইকে কঠোরভাবে সতর্ক করেছে সৌদি আরব। মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মভঙ্গকারীদের আশ্রয় বা কাজ দিলে সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া অপরাধে ব্যবহৃত গাড়ি ও বাড়ি বাজেয়াপ্ত করাসহ অপরাধীদের পরিচয় সবার সামনে প্রকাশ করা হতে পারে। এ ধরনের ঘটনা নজরে এলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য বিশেষ হটলাইন নম্বর চালু করেছে দেশটি।

সূত্র: গালফ নিউজ

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

অভিযোগ প্রমাণের আগে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে মন্তব্য নয়: রেজাউল কারীম আবরার

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিরক্ষা সম্মেলনে আমন্ত্রণ আমিরাতের ক্রাউন প্রিন্সের

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২১৮

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধায় জিএম কাদেরের নিন্দা

ওমানে নিখোঁজ হবিগঞ্জের যুবক, ১৮ দিন ধরে যোগাযোগ বন্ধ পরিবারের সঙ্গে

বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে, কমেছে সহায়তা ছাড়

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জামিন মেলেনি আখতারুজ্জামানের 

সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ

আন্তর্জাতিক এর আরো খবর

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করল ফ্রান্স
নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি
মোজতবা খামেনি পুরোপুরি সুস্থ, চালাচ্ছেন দেশও
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
অভিযোগ প্রমাণের আগে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে মন্তব্য নয়: রেজাউল কারীম আবরার রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিরক্ষা সম্মেলনে আমন্ত্রণ আমিরাতের ক্রাউন প্রিন্সের দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২১৮ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধায় জিএম কাদেরের নিন্দা ওমানে নিখোঁজ হবিগঞ্জের যুবক, ১৮ দিন ধরে যোগাযোগ বন্ধ পরিবারের সঙ্গে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে, কমেছে সহায়তা ছাড় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জামিন মেলেনি আখতারুজ্জামানের  সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
VARIFY reCAPTCHA