বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

বালাগঞ্জে গৃহহীন প্রতিবন্ধী মোশাহিদের পাশে বিএনপি নেতারা

এম এ কাদির

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১৯:০০ |

সিলেটের বালাগঞ্জে ভূমি ও গৃহহীন শারীরিক প্রতিবন্ধী মোশাহিদ আলীর পুনর্বাসনে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। অসহায় মোশাহিদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে আড়াই শতক বসতভিটার জমি কিনে তাঁর হাতে দলিল তুলে দিয়েছেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান। একইসঙ্গে তাঁর জন্য একটি নতুন বাসগৃহ নির্মাণ এবং তাঁর একমাত্র কন্যার পড়াশোনা ও ভরণপোষণের আজীবন দায়িত্ব নেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মোশাহিদ আলীর হাতে জমির মূল দলিল হস্তান্তর করা হয়।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মালিক। এ সময় তিনি ঘোষণা দেন, দ্রুততম সময়ের মধ্যে গৃহহীন মোশাহিদের পরিবারের জন্য বিএনপির পক্ষ থেকে একটি সুন্দর বাসগৃহ নির্মাণ করে দেওয়া হবে। অন্যদিকে, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সুহেল মোশাহিদের একমাত্র কন্যার লেখাপড়া ও যাবতীয় ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী মোশাহিদ আলী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। শত প্রতিবন্ধকতা ও অভাব-অনটন সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির প্রতিটি রাজনৈতিক কর্মসূচি ও অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন। তাঁর এই দুর্দিনে পাশে দাঁড়ানোয় অসহায় পরিবারটির মাঝে নতুন করে বাঁচার আশার সঞ্চার হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাবেক সহ-সভাপতি আজমল আলী মাসুক, সিলেট জেলা বিএনপির সদস্য ও দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদি, বিএনপি নেতা প্রকৌশলী লোকমান, সুলতান মনসুর, আব্দুল হাকিম লাভলু, কাওসার আহমদ, শামিম আহমদ, দিলু মিয়া, শাহ মিয়াজি মোহাম্মদ আমির আলী ও আজাদ মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

একটি অসচ্ছল পরিবারের স্থায়ী আবাসন, অন্ন ও শিক্ষার দায়িত্ব এভাবে ভাগ করে নেওয়ার ঘটনাকে স্থানীয় সচেতন মহল সামাজিক দায়বদ্ধতা ও রাজনৈতিক মানবিকতার এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

শচীনকে টপকে রান তাড়ায় শীর্ষে কোহলি

ট্রাম্পের মসনদে বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র কোন পথে

প্রেম-খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

ফেসবুকে অপপ্রচার: থানায় জিডি করলেন ছাত্রদল নেতা মারজান

আইনের শাসন ও টেকসই উন্নয়নে বিশ্বাসী বিএনপি: বালাগঞ্জে এমপি আব্দুল মালিক

দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের পাশে প্রশাসন ও ব্র্যাক

দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের পাশে প্রশাসন ও ব্র্যাক

শাল্লায় ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ইকোনোভা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটের তিন ইউএনওর কর্মস্থল পরিবর্তন

সিলেট এর আরো খবর

প্রেম-খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
ফেসবুকে অপপ্রচার: থানায় জিডি করলেন ছাত্রদল নেতা মারজান
আইনের শাসন ও টেকসই উন্নয়নে বিশ্বাসী বিএনপি: বালাগঞ্জে এমপি আব্দুল মালিক
দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের পাশে প্রশাসন ও ব্র্যাক
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
শচীনকে টপকে রান তাড়ায় শীর্ষে কোহলি ট্রাম্পের মসনদে বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র কোন পথে প্রেম-খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত ফেসবুকে অপপ্রচার: থানায় জিডি করলেন ছাত্রদল নেতা মারজান আইনের শাসন ও টেকসই উন্নয়নে বিশ্বাসী বিএনপি: বালাগঞ্জে এমপি আব্দুল মালিক দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের পাশে প্রশাসন ও ব্র্যাক দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের পাশে প্রশাসন ও ব্র্যাক শাল্লায় ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ইকোনোভা ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের তিন ইউএনওর কর্মস্থল পরিবর্তন
VARIFY reCAPTCHA