এবার দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক
এবার নকশালপন্থি দল সিপিআইএমএলের (লিবারেশন) ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ।
খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের জাতীয় রাজধানীর আইএনএ এলাকার কাছে নির্বিচারে বিক্ষোভকারীদের আটক করছে দিল্লি পুলিশ। আইসা নেত্রী নেহা বোরা এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদবের নেতৃত্বে ‘দিল্লি হাট’ অভিমুখে একটি পদযাত্রা শুরুর ঠিক পরেই এই আটক শুরু হয়েছে।
আইসা-র সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরাকেও আটক করা হয়েছে। পুলিশি ধরপাকড়ের মুখে পড়ে নেহা বোরা আগেই বিক্ষোভ কর্মসূচিটি 'দিল্লি হাট'-এ সরিয়ে নেওয়ার ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘দিল্লি হাটই এখন আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।’ বিক্ষোভের আগেই আটক একাধিক পরিচিত মুখ ১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তরুণেরা দিল্লিতে জড়ো হন।
নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। কর্মসূচি শুরুর আগেই দিল্লি পুলিশ ধ্রুব রাঠি, তুষার গান্ধী, অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে সিজেপি।

